সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট ছাপতে কত খরচ হয় সংসদে তা জানাল কেন্দ্র।
পুরনো ৫০০, ১০০০ টাকার নোট বাতিল হওয়ার ঘোষণার পর দেশজুড়ে শোরগোল পড়ে যায়। একদিকে পুরনো নোট কিভাবে বদল করা হবে তা নিয়ে উদ্বেগ, অন্যদিকে নতুন নোট হাতে পাওয়ার আগ্রহ। সকাল থেকে মধ্যরাত, হাজার হাজার মানুষের লাইন ব্যাঙ্ক, এটিএম কাউন্টারগুলোর সামনে। সে এক দিন কেটেছে বটে দেশবাসীর। রোজ শিরোনামে উঠে এসেছে একটাই খবর। আপাতত সে সমস্যা মিটেছে। তবে এই মহার্ঘ নোট ছাপতে খরচ কত হয় বুধবারই তা সংসদে জানিয়েছে কেন্দ্র। সেই খরচের কথা শুনলে চমকে উঠবেন আপনিও।
[মাদকের টাকা না পেয়ে মাকে খুন করল ছেলে]
রাজ্যসভার এক প্রশ্নের উত্তরে মন্ত্রী অর্জুন রাম মেঘাওয়ালে এদিন জানান, একটি ৫০০ টাকার নোট ছাপতে মোটামুটি ২.৮৭ টাকা থেকে ৩.০৯ টাকা খরচ পড়ে। অন্যদিকে, ২০০০ টাকার নোট ছাপতে খরচ পড়ে ৩.৫৪ টাকা থেকে ৩.৭৭ টাকা। তবে পাশাপাশি তিনি বলেন, এখনই এই খরচ সম্পর্কে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। কারণ, বহু নোট এখনও ছাপা হচ্ছে। গত ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ১১.৬৪১ লক্ষ কোটি টাকা ছাপা হয়েছে বলে জানান মন্ত্রী।
উল্লেখ্য, দেশের চারটি জায়গায় এই নোট ছাপা হয়। পশ্চিমবঙ্গের শালবনি, মহারাষ্ট্রের নাসিক, মধ্যপ্রদেশের দেওয়াস এবং কর্নাটকের মাইসুরু।
[ক্রেডিট কার্ডের মতো দেখতে এই ইসিজি মেশিন]
সর্বশেষ খবর
-
পাক অধিকৃত কাশ্মীরে বর্বরতা তুঙ্গে, চাপে পড়ে শাহবাজ বলছেন ‘আলোচনায় বসা যাক’
-
কলকাতায় আফ্রিকার ‘রাজা’র গর্জন, মাসাইমারার জঙ্গলে দাপিয়ে বেড়ানো সিংহ এবার আলিপুরে?
-
ইস্টবেঙ্গলকে টাকা দিতে আপত্তি জানিয়ে ফেডারেশনকে চিঠি ইমামির, ফ্র্যাঞ্চাইজি ফি জমা দেবে কীভাবে?
-
খুন করবে ইরান! প্রাণ বাঁচাতে খাবারের গাড়িতে লুকোন ট্রাম্প, ফাঁস ‘পালানো’র কাহিনি
-
নাবালিকার সঙ্গে প্রেম, যুবকের বাড়িতে সম্পর্ক মেনে না নেওয়ায় চরম সিদ্ধান্ত যুগলের!