সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষপর্যন্ত গ্রেফতার হলেন বহিষ্কৃত আপ-মন্ত্রী সন্দীপ কুমার৷ গ্রেফতারের আগেই অবশ্য দল তাঁকে শনিবার সাসপেন্ড করেছিল৷ সুলতানপুরি থানায় দায়ের করা এক মহিলার অভিযোগের ভিত্তিতে এবার তাঁকে গ্রেফতার করা হল৷
ফাঁস হওয়া এক ভিডিওতে দুই মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় তাঁকে দেখা গিয়েছিল৷ তারপরই ছড়ায় চাঞ্চল্য৷ ওই দুই মহিলার একজনের অভিযোগ, মাদক খাইয়ে পরিকল্পিতভাবেই তাঁকে ধর্ষণ করে আপ নেতা৷ রেশন কার্ড করানোর জন্য সন্দীপ কুমারের সঙ্গে দেখা করলে, তাঁকে দর্ষিত হতে হয় বলেই দাবি ওই মহিলার৷ ঘটনা বছরখানেক আগের হলেও এক এনজিও পাশে এসে দাঁড়ানোয় আপ-মন্ত্রীর বিরুদ্ধে মুখ খোলার সাহস পান তিনি৷ সিডি ফাঁস হওয়ার জেরে আগেই মন্ত্রিত্ব গিয়েছিল সন্দীপ কুমারের৷
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বুধবারই নারী ও শিশু কল্যাণ দফতরের দায়িত্ব থেকে সন্দীপ কুমারকে বরখাস্ত করেছেন৷ যদিও অভিযোগ অস্বীকার করে সন্দীপ জানান, পুরোটাই রাজনৈতিক ষড়যন্ত্র৷ দলিত বলেই তাঁকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন তিনি৷
কংগ্রেস নেত্রী তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত এদিন এই ঘটনার কড়া নিন্দা করে বলেন, “কেজরিওয়ালের উচিত এই ঘটনার নৈতিক দায় মেনে পদত্যাগ করা৷” দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া বলেছেন, “সন্দীপ কুমার খারাপ আচরণ করেছে৷ দলের নিয়মনীতি লঙ্ঘন করেছে৷ তাই দলের প্রাথমিক সদস্যপদ থেকে সন্দীপ কুমারকে সাসপেন্ড করা হয়েছে৷ ইতিমধ্যেই রাজনৈতিক বিষয়ক কমিটি সন্দীপ কুমারকে সাসপেন্ড করেছে৷ তবে বিষয়টি শৃঙ্খলারক্ষা কমিটিতে পাঠানো হয়েছে৷ কমিটি যা সিদ্ধান্ত নেবে তাই মেনে নেওয়া হবে৷”
সর্বশেষ খবর
-
গভীর রাতে আবাসনের সুইমিং পুলে ছাত্রীর দেহ! ‘খুন’ নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ
-
এবার শত্রুকে ‘অন্ধ’ করে আক্রমণ! ভারতীয় সেনার রণকৌশলে বিরাট বদল
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা