Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ১১ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীকে ৫৬ ইঞ্চির অন্তর্বাস পাঠিয়ে প্রতিবাদ জওয়ানের স্ত্রীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের সংঘর্ষবিরতি লঙ্ঘন যেন অভ্যাসে পরিণত হয়েছে৷ একের পর এক জওয়ানের উপর হামলা চলছে৷ এমনকী চরম অমানবিকতার পরিচয় দিয়ে পাকিস্তান ভারতীয় জওয়ানের মুণ্ডচ্ছেদও করে নিয়ে যাচ্ছে৷ এই ঘটনার প্রতিবাদেই অভিনব কাজ করলেন এক প্রাক্তন জওয়ানের স্ত্রী৷ প্রধানমন্ত্রীকে ৫৬ ইঞ্চির অন্তর্বাস পাঠিয়েই প্রতিবাদ জানালেন তিনি৷ সম্প্রতি সে ঘটনার সে ভিডিও ছড়িয়েছে নেটদুনিয়ায়৷ ঘটনা … <p class="link-more"><a href="https://www.sangbadpratidin.in/india/ex-army-mans-wife-sends-56-inch-blouse-to-narendra-modi-expressing-anguish-over-attacks-on-soldiers/pid/61684/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "প্রধানমন্ত্রীকে ৫৬ ইঞ্চির অন্তর্বাস পাঠিয়ে প্রতিবাদ জওয়ানের স্ত্রীর"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০১৭, ০৪:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০১৭, ০৪:২৪

options
link
প্রধানমন্ত্রীকে ৫৬ ইঞ্চির অন্তর্বাস পাঠিয়ে প্রতিবাদ জওয়ানের স্ত্রীর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের সংঘর্ষবিরতি লঙ্ঘন যেন অভ্যাসে পরিণত হয়েছে৷ একের পর এক জওয়ানের উপর হামলা চলছে৷ এমনকী চরম অমানবিকতার পরিচয় দিয়ে পাকিস্তান ভারতীয় জওয়ানের মুণ্ডচ্ছেদও করে নিয়ে যাচ্ছে৷ এই ঘটনার প্রতিবাদেই অভিনব কাজ করলেন এক প্রাক্তন জওয়ানের স্ত্রী৷ প্রধানমন্ত্রীকে ৫৬ ইঞ্চির অন্তর্বাস পাঠিয়েই প্রতিবাদ জানালেন তিনি৷ সম্প্রতি সে ঘটনার সে ভিডিও ছড়িয়েছে নেটদুনিয়ায়৷

ঘটনা হরিয়ানার ফতেবাদের৷ সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, প্রাক্তন সেনা ধরমবীর সিংয়ের স্ত্রী সুমন সিং এই কাজ করেছেন৷ প্রধানমন্ত্রীকে তিনি ক্ষোভ জানিয়ে একটি চিঠিও লিখেছেন৷ সেইসঙ্গে একটি অন্তর্বাসও জমা দিয়েছেন জেলা সৈনিক বোর্ডে৷ সাধারণত ৫৬ ইঞ্চি বুকের ছাতিকে সাহসিকতার পরিচয় হিসেবেই দেখা হয়৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে সে উপমা বারবারই ফিরে এসেছে বিভিন্ন সময়ে৷ বিশেষত সার্জিক্যাল স্ট্রাইক বা নোটবন্দির মতো বলিষ্ঠ সিদ্ধান্ত তিনি যেভাবে নিয়েছেন, তাতে তাঁর সাহসিকতার প্রশংসা করতে পরিচিত এই রূপকটিকেই বিভিন্ন সময়ে ফিরিয়ে এনেছেন নেতা-মন্ত্রীরা৷ প্রশংসার সেই অস্ত্রই এবার ব্যুমেরাং করে তাঁকে ফিরিয়ে দিলেন এই জওয়ানের স্ত্রী৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

থানায় নগ্ন বিক্ষোভ, লজ্জায় পিছু হটলেন পুলিশরাই  ]

কিন্তু এরকম একটা কাজে প্রধানমন্ত্রীকে কি অপমান করা হল না? উত্তরে ধরমবীরের পাল্টা প্রশ্ন, সেনারা কি প্রতিনিয়ত অপমানিত হচ্ছেন না? তাঁর দাবি, প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছিলেন, সেনাদের সঙ্গে আগে যে ব্যবহার হয়েছে তা যাতে দ্বিতীয়বার না হয়, তা নিশ্চিত করবেন তিনি৷ কিন্তু বর্তমানে যা হচ্ছে তা আগের থেকেও খারাপ৷ চিঠিতে তাঁর স্ত্রী সুমনও ঠিক একই কথা জানিয়েছেন৷ তাঁর দাবি, ক্ষমতায় আসার আগে ভারতীয় জনতা পার্টির দাবি ছিল যে, এরপর কোনও পাক সেনা ভারতকে আক্রমণ করার হিম্মত দেখাবে না৷ কিন্তু এখন কী ঘটছে? আক্রমণ তো হচ্ছেই৷ উল্টে জওয়ানদের মাথা কেটে নিয়ে যাচ্ছে পাক সেনা৷ সুমনের চিঠির যে ভিডিও ছড়িয়েছে, তাতে তিনি কাশ্মীরের ঘটনার কথাও উল্লেখ করেছেন৷ যেখানে হাতে অস্ত্র থাকা সত্ত্বেও বিক্ষোভকারীদের ইট খেয়ে মুখ বুজে ফিরতে হচ্ছে জওয়ানকে৷ চিঠিতে তিনি জানিয়েছেন, হেমরাজের শিরশ্ছেদের ঘটনার পর যেভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তাতে মনে হয়েছিল আর কাউকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে না৷ পাকিস্তান ভারতীয় সেনার উপর আক্রমণের আগে দশবার ভাববে৷ কিন্তু তাঁর প্রশ্ন কোথায় কী? দিল্লির মন্ত্রীরা শুধু নিন্দা করেই দায়িত্ব সারছেন বলে অভিযোগ তুলেছেন ওই জওয়ানের স্ত্রী৷

‘বিজেপিকে যে ভোট দেয় না, সে পাকিস্তানি’ ]

প্রাক্তন জওয়ান জানাচ্ছেন সাম্প্রতিক বেশ কিছু ঘটনায় ক্ষুব্ধ সুমন৷ স্বামীকে তিনি জানিয়েছেন, মহিলারা তাঁদের সন্তান, ভাই বা স্বামীকে সীমান্তে পাঠাচ্ছেন মাতৃভূমি রক্ষার জন্য৷ তাঁদের মাথা কেটে নিয়ে যাওয়ার জন্য নয়৷ যে প্রতিশ্রুতি নির্বাচনের আগে দেওয়া ছিল, তা এখন কোথায়? কোথায় ৫৬ ইঞ্চি ছাতির সাহসিকতা? জওয়ান নিগ্রহের প্রতিবাদেই তাই অন্তর্বাস পাঠিয়েছেন সুমন৷ তাঁর দাবি, এই পরিস্থিতি মোকাবিলা করতে সেনাকে নিয়মের বাধ্যবাধকতা থেকে মুক্ত করুন প্রধানমন্ত্রী৷ মুক্তহস্ত হলেই সেনা এর সমুচিত জবাব দেবে বলেও দাবি তাঁর৷

১৯৯১ থেকে ২০০৭ পর্যন্ত ভারতীয় সেনায় কাজ করেছেন সুমনের স্বামী ধরমবীর৷ অংশ নিয়েছেন একাধিক অপারেশনে৷ রাষ্ট্রপতি মেডেলও পেয়েছেন৷ অবসর গ্রহণের পর বেশ কিছুদিন আপের পর্যবেক্ষক হিসেবেও কাজ করেন তিনি৷ যদিও এখন সে পদেও আর তিনি নেই৷ প্রশাসনের উপর ক্ষোভ থাকলেও সন্তানকে সেনায় নিয়োগের কথাই ভাবছে এই দম্পতি৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.