সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বপুত্র রহস্যজনকভাবে মৃত্যু হল দুর্নীতির দায়ে অভিযুক্ত প্রাক্তন আমলা বি কে বনশলের৷ মঙ্গলবার সকালে বনশলের দিল্লির বাসভবন থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার হয়৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বনশল ও তাঁর ২৫ বছরের ছেলে একসঙ্গে আত্মহত্যা করেছেন৷
জুলাই মাসের ১৬ তারিখ ঘুষ নেওয়ার অভিযোগে বনশলকে গ্রেফতার করে সিবিআই৷ তখন তিনি কর্পোরেট বিষয়ক মন্ত্রকের ডিরেক্টর জেনারেল ছিলেন৷ অভিযোগ ছিল, এক ওষুধ প্রস্তুতকারক সংস্থা থেকে ৯ লক্ষ টাকা ঘুষ নেন তিনি৷ বনশলের বাড়িতে তল্লাশি চালিয়ে ৬০ লক্ষ টাকা, ২০টি জমির দলিল ও ৬০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের কাগজপত্র উদ্ধার করে সিবিআই৷
ঘটনার দু’দিন পরই আত্মহত্যা করেছিলেন বনশলের স্ত্রী সত্যবালা (৫৮) এবং মেয়ে নেহা (২৭)৷ মৃতদেহের পাশ থেকে সুইসাইড নোটে জানা গিয়েছিল, অপমানেই আত্মঘাতী হন দু’জন৷ আগস্ট মাসে জামিন পান বনশল৷ প্রতিবেশীরা জানিয়েছেন, বনশল ও তাঁর ছেলে কারও সঙ্গে মিশতেন না৷ নিজেদের মতোই থাকতেন৷
সর্বশেষ খবর
-
কলকাতায় নয়, প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে স্বাধীনতা দিবসে বাংলার এই গ্রামে তেরঙ্গা ওড়াবেন শুভেন্দু
-
মোসাদের শক্তিতে ‘পরাস্ত’ ইরান! কীভাবে ট্রাম্পের উপর হামলা বানচাল ‘বন্ধু’ ইজরায়েলের?
-
স্বাধীনতার উৎসবে দেশের ঐতিহ্য সন্ধান, ঘুরে আসুন ইউনেস্কো স্বীকৃত ৫ অসাধারণ জায়গায়
-
‘মুসলমানকে বিয়ে করে বউদি হয়ে গিয়েছ’, নিন্দুকের মুখে ছাই দিয়ে স্বরা বললেন…
-
অভয়া কাণ্ডে নির্মল ঘোষের গ্রেপ্তারিতে উৎসব পানিহাটিতে! ঢোল বাজিয়ে নাচ, চলল মিষ্টিমুখ