সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “কংগ্রেসের সভাপতি হওয়ার আগে থেকেই দলের বিভিন্ন কাজে হস্তক্ষেপ করত রাহুল গান্ধী৷ সে কারণে একপ্রকার বাধ্য হয়ে দলত্যাগ করেছি।” বর্তমান কংগ্রেস সভাপতির বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এসএম কৃষ্ণ৷ কর্ণাটকের প্রাক্তন এই মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘রাহুল গান্ধীর একটি মন্তব্য শোনার পর আমি দলত্যাগের মনস্থির করে ফেলি৷ আমি রাহুলকে বলতে শুনি, অশীতিপর ব্যক্তিদের নাকি তাঁর অফিসে কোনও প্রয়োজন নেই৷’’
[প্রধানমন্ত্রীর সফরের আগে মোদি বিরোধী পোস্টারে ছয়লাপ অন্ধ্রপ্রদেশ ]
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত বিদেশ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন এসএম কৃষ্ণ৷ তিনি জানান, ওই সময় কার্যত দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল৷ কারণ যথেষ্ট চাপের মধ্যে কাজ করতে হত ৷ প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রী আরও অভিযোগ করেন, মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকলেও, বিভিন্ন মন্ত্রকের একাধিক কাজে হস্তক্ষেপ করত রাহুল৷ বিভিন্ন মন্ত্রীদের কাজে নাক গলাতেন বর্তমান কংগ্রেস সভাপতি৷
[উত্তরপ্রদেশে বিষ মদ কাণ্ডে বাড়ছে মৃতের সংখ্যা, আর্থিক সাহায্য ঘোষণা]
আসন্ন লোকসভা ভোটের আগে যে জোট নিয়ে এত স্বপ্ন দেখছে কংগ্রেস৷ সেই জোটকেও আক্রমণ করেন কংগ্রেসের প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রী৷ জানান, বারবারই জোটে সঙ্গীদের উপর কোনও রকম নিয়ন্ত্রণ রাখতে পারে না কংগ্রেস৷ সেই কারণেই টুজি, কমনওয়েলথ, কয়লা কেলেঙ্কারির মতো ঘটনা ঘটতে পেরেছে৷ কারণ কংগ্রেসে বলিষ্ঠ নেতৃত্বের অভাব ছিল৷ কংগ্রেসের সঙ্গে কয়েক দশকের সম্পর্ক চুকিয়ে ২০১৭-তে বিজেপিতে যোগদান করেছেন কর্ণাটকের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে তিনি জানান, দুর্নীতিমুক্ত ভারত গড়তে আরও পাঁচ বছর এ দেশে মোদি সরকারের প্রয়োজন রয়েছে৷
সর্বশেষ খবর
-
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে ইস্তফা আলাপনের স্ত্রীর! সোনালি চক্রবর্তীর পদক্ষেপ ঘিরে জল্পনা
-
শৈশবের ট্রমা সহজে কাটে না! প্রভাব পড়তে পারে প্রেমের সম্পর্কেও, বোঝা যায় এই লক্ষ্মণেই
-
সপ্তাহে ২ দিন হাওড়ার মঙ্গলাহাটে হকারদের বসার অনুমতি, শর্ত বেঁধে দিল প্রশাসন
-
এবার রাডারে অভিষেকের ডায়মন্ড হারবার এফসি, ‘টাকা আসত কোথা থেকে?’, প্রশ্ন ক্রীড়ামন্ত্রী নিশীথের
-
উন্নত রাডারেও অদৃশ্য! চিন-পাকিস্তানের চিন্তা বাড়িয়ে ভারতকে সু-৫৭-এর প্রস্তাব পুতিনের