Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ২৩ আগস্ট ২০২৬
TMC

তৃণমূলে এবার কীর্তি আজাদ! দিল্লিতে মমতার হাত ধরেই যোগ দিতে পারেন ঘাসফুল শিবিরে

মঙ্গলবারই তাঁর তৃণমূলে যোগদানের সম্ভাবনা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৩, ২০২১, ১৩:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৩, ২০২১, ১৩:৫২

options
link
তৃণমূলে এবার কীর্তি আজাদ! দিল্লিতে মমতার হাত ধরেই যোগ দিতে পারেন ঘাসফুল শিবিরে zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূল (TMC) সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দিল্লি সফর একাধিক দিক থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল আগেই। সোমবার তিনি দিল্লিতে পা রাখার পর এই ইঙ্গিত ক্রমশ স্পষ্ট হচ্ছে। জাতীয় স্তরের একাধিক ব্যক্তিত্বের সমাগম হতে চলেছে ঘাসফুল শিবিরে। এবার নাম উঠে এল প্রাক্তন ক্রিকেটার তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা কীর্তি আজাদের (Kirti Azad)। সূত্রের খবর, মমতার হাত ধরতে চলেছেন তিনি। বিজেপি, কংগ্রেস শিবির ঘুরে এবার কীর্তি যোগ দেবেন তৃণমূলে।

বাংলায় তৃতীয়বার সরকার গঠন করে ভিত শক্তপোক্ত করার পর এবার সর্বভারতীয় স্তরেও লড়াইয়ে নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। গোয়া, ত্রিপুরায় নির্বাচনী লড়াইয়ে শামিল হচ্ছে তৃণমূল। সর্বভারতীয় একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বও ঘাসফুল শিবিরে যোগ দিচ্ছেন। তৃণমূল নেত্রীর গোয়া সফরে দলে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ, অফিনেত্রী নাফিসা আলি। তারও আগে কলকাতায় গিয়ে তৃণমূলে নাম লিখিয়ে এই মুহূর্তে দলের রাজ্যসভার সাংসদ হয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্যালেইরো।

[আরও পড়ুন: Mamata Banerjee: বিদ্যুৎ বিপর্যয়, দিল্লি সফরের প্রথম দিনই দীর্ঘক্ষণ আঁধারে কাটালেন মমতা]

এবার তাঁর দিল্লি সফরেও দলে যোগদানের জন্য অনেকেই আগ্রহী। এই তালিকায় প্রথম নাম উঠে এসেছিল বিজেপি সাংসদ বরুণ গান্ধী (Varun Gandhi)। সূত্রের খবর, বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন খেলোয়াড় কীর্তি আজাদও (Kirti Azad) যোগ দেবেন ঘাসফুল শিবিরে। মঙ্গলবারই তাঁর আনুষ্ঠানিক যোগদান হবে বলে রাজধানীর অন্দরে জোর জল্পনা। এছাড়া যোগদানের তালিকায় রয়েছেন জেডিইউ নেতা পবন বর্মা, হরিয়ানার কংগ্রেস নেতা অশোক তনওয়ার।  

[আরও পড়ুন: TMC in Tripura: হুমকি-সহ একাধিক অভিযোগে এবার ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ত্রিপুরায় দায়ের FIR]

কপিল দেবের সতীর্থ হিসেবে ভারতীয় ক্রিকেটের নামী ব্যক্তিত্ব কীর্তি আজাদ। ১৯৮৬ সালে খেলা থেকে অবসর নেওয়ার পর তিনি রাজনৈতিক কেরিয়ার শুরু করেন। বাবা ভগবৎ আজাদের পথে হেঁটে গেরুয়া শিবিরে নাম লেখান। সেখানেই বেশ কয়েকবছর কাজ করেছেন। দ্বারভাঙা থেকে দু বারের সাংসদও নির্বাচিত হন। পরবর্তীতে দলের সঙ্গে মতান্তরের জেরে বিজেপি তাঁকে বহিষ্কার করে। ২০১৯ সালে কংগ্রেসে যোগ দেন কীর্তি আজাদ। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে তাঁর রাজনৈতিক জীবনের নতুন পথচলা শুরু হতে চলেছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.