Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১ সেপ্টেম্বর ২০২৬
ED

নীরব মোদি, বিজয় মালিয়াদের দুর্নীতির তদন্ত করেছিলেন! আচমকা অবসর সেই অফিসারের

এই নিয়ে গত এক বছরে ইডির দুই উল্লেখযোগ্য প্রাক্তন অফিসার অবসর নিলেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১, ২০২৬, ১৫:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১, ২০২৬, ১৫:৫৮

options
link
নীরব মোদি, বিজয় মালিয়াদের দুর্নীতির তদন্ত করেছিলেন! আচমকা অবসর সেই অফিসারের zoom
ফাইল ছবি।
Advertisement

ইডির প্রাক্তন কর্তা ও নীরব মোদি, বিজয় মালিয়াদের দুর্নীতির তদন্তকারী অফিসার সত্যব্রত কুমার ভিআরএস তথা স্বেচ্ছাবসর নিলেন মাত্র ৪৮ বছর বয়সেই। আরও ১১ বছর চাকরি ছিল তাঁর। তাঁর অবসর নিয়ে নানান জল্পনা শুরু হয়েছে।

প্রসঙ্গত, কাস্টমস ক্যাডারের অফিসার হলেও বারো বছর ইডিতে ছিলেন সত্যব্রত। তিনি ২০০৪ ব্যাচের ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস অফিসার। বর্তমানে শিলিগুড়িতে ছিলেন কমিশনার হিসেবে। এক বছর আগে ইডি থেকে সরে দাঁড়ান তিনি। সূত্র থেকে জানা যাচ্ছে, তিনি এপ্রিলেই কেন্দ্রের কাছে করা আর্জির সদর্থক সাড়া পান। তখনই নিশ্চিত হয়ে যায় তিনি সরে দাঁড়াচ্ছেন। পিটিআই সূত্রের দাবি, সত্যব্রত সরে দাঁড়ালেন ব্যক্তিগত কারণে।

Advertisement

বলে রাখা ভালো, বহু চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তদন্তের নেতৃত্ব দিয়েছিলেন সত্যব্রত। যার মধ্যে অন্যতম অবশ্যই হিরে ব্যবসায়ী নীরব মোদি ও মেহুল চোকসির বিরুদ্ধে ২ বিলিয়ন মার্কিন ডলার ব্যাঙ্ক জালিয়াতি ও বিজয় মালিয়ার বিরুদ্ধে ঋণখেলাপী মামলা অন্যতম। এছাড়াও মহারাষ্ট্রের রাজনীতির বহু ‘স্পর্শকাতর’ মামলাতেও তদন্তভার ছিল তাঁরই উপরে। পাশাপাশি মহাদেব বেটিং অ্যাপ মামলাও ছিলই তাঁরই তদন্তাধীন। এরপরই বদলি করে দেওয়া হয় তাঁকে।

উল্লেখ্য, এই নিয়ে গত এক বছরে ইডির দুই উল্লেখযোগ্য প্রাক্তন অফিসার অবসর নিলেন। সত্যব্রতর আগে কপিল রাজ নামের এক প্রাক্তন ইডি আধিকারিককেও স্বেচ্ছাবসর নিতে দেখা গিয়েছিল। অরবিন্দ কেজরিওয়াল এবং হেমন্ত সোরেনকে জেলে পাঠানোর পিছনে অন্যতম তদন্তকারী অফিসার তিনিই ছিলেন। পরে অবশ্য তাঁকে দিল্লিতে জিএসটির ইন্টেলিজেন্স শাখায় বদলি করা হয়। সত্যব্রতর মতো তাঁরও স্বেচ্ছাবসরের আর্জি দ্রুতই অনুমোদন করে দিয়েছে কেন্দ্র। জল্পনার শুরুয়াৎ সেখান থেকেই।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.