Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

কেন একে একে আত্মহননের পথ বেছে নিচ্ছেন জওয়ানরা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের সুরক্ষায় জীবনপাত করেন তাঁরা৷ প্রচণ্ড শীত, মরুভূমির উত্তাপ উপেক্ষা করে  অতন্দ্র প্রহরায় দাঁড়িয়ে থাকেন তাঁরা৷ দেশবাসী নিরাপদ এদেরই জন্য৷ তবুও অবহেলিত আমাদের জওয়ানরা৷ দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদবের ভিডিও৷ তবে এই ঘটনা হিমশৈলের চূড়া মাত্র৷ কাজে ‘ফাঁকি’ দিয়ে ছুটিতে ৫৯ জওয়ান, নির্দেশ তদন্তের … <p class="link-more"><a href="https://www.sangbadpratidin.in/india/family-feud-debt-burden-driving-paramilitary-jawans-to-commit-suicide/pid/46313/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "কেন একে একে আত্মহননের পথ বেছে নিচ্ছেন জওয়ানরা?"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০১৭, ১১:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০১৭, ১১:২৮

options
link
কেন একে একে আত্মহননের পথ বেছে নিচ্ছেন জওয়ানরা? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের সুরক্ষায় জীবনপাত করেন তাঁরা৷ প্রচণ্ড শীত, মরুভূমির উত্তাপ উপেক্ষা করে  অতন্দ্র প্রহরায় দাঁড়িয়ে থাকেন তাঁরা৷ দেশবাসী নিরাপদ এদেরই জন্য৷ তবুও অবহেলিত আমাদের জওয়ানরা৷ দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদবের ভিডিও৷ তবে এই ঘটনা হিমশৈলের চূড়া মাত্র৷

কাজে ‘ফাঁকি’ দিয়ে ছুটিতে ৫৯ জওয়ান, নির্দেশ তদন্তের

সম্প্রতি, এক সমীক্ষায় উঠে এসেছে ভয়ঙ্কর এক তথ্য৷ এই সমীক্ষার মতে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন আধাসামরিক বাহিনীর জওয়ানরা৷ দেনার দায়, সম্পত্তি নিয়ে বিবাদ ও পারিবারিক সমস্যাই জওয়ানদের এই পথ বেছে নিতে বাধ্য করছে উল্লেখ করা হয়েছে সমীক্ষাটিতে৷ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী, ২০১৫ সালে ৬০ জন আধাসামরিক বাহিনীর জওয়ান আত্মহত্যা করেছেন৷ এদেঁর মধ্যে ৩০ জন দাম্পত্য কলহে ও ১২ জন দেনার দায়ে জর্জরিত ছিলেন৷

Advertisement

এবার খাবার নিয়ে ভারতীয় জওয়ানদের ঠাট্টা পাক রেঞ্জারদের

সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স বা সিএপিএফ-এর অন্তর্ভুক্ত রয়েছে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি, অসম রাইফেলস ও এনএসজি৷ সব মিলিয়ে দেশে ৯,৪৪,০০০ জন আধাসামরিক বাহিনীর জওয়ান রয়েছেন৷ পরিসংখ্যান অনুযায়ী ২০১৫ সালে সবথেকে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে বিএসএফ-এ৷ পারিবারিক সমস্যাই মূলত জওয়ানদের আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করছে, এমনই বক্তব্য অবসরপ্রাপ্ত বিএসএফ ডিরেক্টর জেনারেল ডিকে পাঠকের৷ তিনি আরও জানান, যে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বিএসএফ৷ এবং এ সমস্যার সমাধানে ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে৷

হোয়াটসঅ্যাপে জওয়ানদের অভিযোগ এবার সরাসরি পড়বেন সেনাপ্রধান

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.