সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গার্হস্থ্য হিংসার জেরে বাড়ি ছেড়েছেন মা। তারপর অশ্লীল ভিডিও দেখিয়ে মেয়েকে নগ্ন হওয়ার প্রস্তাব! রাজি না হওয়ায় নাবালিকা কন্যাকে মারধর ও লাগাতার ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
পাঞ্জাবের মোহালির ঘটনা। ১৭ বছরের নাবালিকা কন্যা বাবার বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ তুলেছে। পুলিশ জানিয়েছে, বাবা, ভাই ও ঠাকুমা-ঠাকুরদার সঙ্গে থাকত নাবালিকা। গার্হস্থ্য হিংসার অভিযোগ তুলে নির্যাতিতার মা সংসার ছেড়ে চলে গিয়েছেন। নাবালিকা জানিয়েছে, মা চলে যাওয়ার পর, একদিন রাতে বাবা তাকে একটি ফাঁকা ঘরে নিয়ে যায়। সেখানে অশ্লীল ভিডিও দেখে তাকে নগ্ন হওয়ার কথা বলে। নাবালিকা রাজি না হলে তাকে মারধরের পরে ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনার পর নির্যাতিতা ভয়ে ও লজ্জায় কাউকে কিছু বলেনি।
এই ঘটনার পর আরও একদিন বাবা তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছে নাবালিকা। নির্যাতিতা জানিয়েছে, ঘটনার দিন পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। সেই সুযোগে বাবা তাকে ধর্ষণ করে। এই ঘটনার পর আর অত্যাচার সহ্য করেনি নাবালিকা। অভিযুক্তের থেকে বাঁচতে তার হাতে কামড় দিয়ে কাকা, কাকিমার কাছে পালিয়ে যায়। সেখানে বিষয়টি সবাইকে জানায়। এরপরই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতা। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ ধারা ও পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
ভারতে নাশকতার ছক, দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার ৬ পাক মদতপুষ্ট জঙ্গি! উদ্ধার অস্ত্রশস্ত্র-পেট্রল বোমা
-
মার্কিন তারকার লাল কার্ড প্রত্যাহারে ফিফাকে ফোনের কথা স্বীকার ট্রাম্পের, ঠিক কী বলেছিলেন?
-
মানুষের চাকরি খাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা! এক লপ্তে ৪৮০০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত মাইক্রোসফ্টের
-
বাবুই ঘাসের হস্তশিল্পে নতুন দিশা, শিল্পীদের দক্ষতা বাড়াতে ঝাড়গ্রামে ইউনেস্কোর প্রতিনিধি দল
-
রামপুরহাটের ‘দুমকা রোড’ এখন শ্যামাপ্রসাদের নামে, জন্মদিবসে মূর্তি স্থাপন করে ঘোষণা বিধায়কের