সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ৭০ বছরের এক বৃদ্ধ খুন করল তার ছেলেকে৷ ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির মান্ডওয়ালি এলাকায়৷
জানা যাচ্ছে, গণেশ শুক্লা নামে ওই বৃদ্ধের সঙ্গে সম্পত্তি নিয়ে প্রায়ই বচসা বাধত ছেলে মহেন্দ্রর৷ এমনকী সম্পত্তির ভাগ নিয়ে মহেন্দ্র ও তাঁর বোনের মনোমালিন্যও লেগেই থাকত৷ ঘটনার দিনও এই একই কারণে বচসা শুরু হয়, যার পরিণতি এমন ভয়ংকর হয়ে ওঠে৷
পুলিশ সূত্রের খবর, ওই বৃদ্ধ জেরায় খুনের কথা স্বীকার করেছেন৷ তিনি জানিয়েছেন পৈতৃক সম্পত্তির অর্ধেক তিনি মেয়েকে দিতে চান কিন্তু তাই নিয়ে তাঁর ছেলে এবং পুত্রবধূ আপত্তি তোলে৷ দীর্ঘদিন ধরে এই নিয়ে পারিবারিক অশান্তি চলছিল৷ তার জেরেই ছেলেকে গুলি করে হত্যা করেন বছর ৭০-এর এই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী৷ ঘটনাস্থল থেকে বন্দুকটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১