সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০০ টাকার নোট নিয়ে মানুষের কৌতহল তুঙ্গে৷ ব্যাঙ্ক বা এটিএম থেকেও মিলছে এই নয়া নোটই৷ কিন্তু পাশপাশি প্রশ্ন উঠছে, এই নোট আসল না নকল, তা কীভাবে বোঝা যাবে? তা বোঝা অবশ্য কষ্টকর কিছু নয়৷ কেননা প্রশাসন এ বিষয়ে স্পষ্ট নির্দেশিকা দিয়ে দিয়েছে৷ আসুন দেখে নেওয়া যাক, কোন চিহ্নগুলো দেখে চিনে নেওয়া যাবে আসল নোট৷
আগে এই ছবিটিকে ভাল করে দেখে নিন:

নোটের সামনের দিকে যে বিষয়গুলি খেয়াল করবেন:
আলোর সামনে তুলে ধরলে 1 নং চিহ্নিত অংশে সংখ্যায় ২০০০ লেখা দেখা যাবে৷
চোখের সামনে ৪৫ ডিগ্রি কোণ করে ধরলে 2 নং চিহ্নিত অংশেও সংখ্যায় ২০০০ লেখা দেখা যাবে৷
3 নং চিহ্নিত অংশে দেবনাগরী হরফে ২০০০ লেখা থাকবে৷
4 নং বৈশিষ্ট্যটি হল, গান্ধীজির ছবিটি থাকবে নোটের ঠিক মাঝখানে৷
খুদে অক্ষরে আরবিআই ও ২০০০ লেখা থাকবে 5 নং চিহ্নিত অংশে৷
6 নং অংশটি রং পাল্টাবে৷ এখানে হিন্দিতে ভারত, ইংরাজিতে আরবিআই ও ২০০০ লেখা আছে৷ টাকাটি নাড়ালে এই অংশের রং সবুজ থেকে নীল হবে৷
7 নং অংশে থাকবে গর্ভনরের স্বাক্ষর ও অর্থমূল্য দেওয়ার প্রতিশ্রুতি৷
8 নং চিহ্নিত অংশে থাকছে গান্ধীজির ছবি ও ইলেকট্রোটাইপ ওয়াটারমার্কস বা জলছবি৷
9 নং চিহ্নিত অংশে খেয়াল করে দেখবেন, সংখ্যাগুলি বাঁদিক থেকে ডানদিকে যত যাচ্ছে তত সংখ্যাগুলির আকার বাড়ছে৷
টাকার চিহ্ন সমেত ২০০০ টাকা লেখা থাকবে 10 নং চিহ্নিত অংশে৷ এবং এখানেও লেখার রং পাল্টাবে সবুজ থেকে নীলে৷
11 নং অংশে থাকছে অশোক স্তম্ভ৷ যাঁরা চোখে দেখতে পান না, তাঁরাও এই অংশ ছুঁয়ে স্তম্ভের উপস্থিতি টের পাবেন৷
12 নং অংশে আয়তক্ষেত্রের মধ্যে ২০০০ লেখা থাকছে৷ হাতের ছোঁয়ায় তা টের পাওয়া যাবে৷
13 নং অংশে সাতটি বাঁকা রেখা থাকবে, নোটের দুদিকেই৷ যে রেখাগুলিরও উপস্থিতি হাত ছুঁইয়ে টের পাওয়া যাবে৷ প্রতিটিই কৌণিক৷
উল্টোপিঠে যা যা থাকবে:
14 নং অংশে দেখা যাবে কোন বছরে নোটটি ছাপা হয়েছে৷
15 নং অংশে দেখুন স্বচ্ছ ভারত লোগো ও স্লোগান৷
16 নং অংশে থাকছে বিভিন্ন ভাষায় লেখা ২০০০ টাকা৷
17 নং অংশে দেখে নিন মঙ্গলায়নের ছবি৷
সর্বশেষ খবর
-
সেবাশ্রয় নিয়ে বিপাকে অভিষেক! মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, ‘অভিযোগের তদন্ত হবে’
-
শওকত মোল্লার ছেলের ক্যাফেতে চলল বুলডোজার, নদী ‘চুরি’ করে তৈরি ‘অরণ্যের কুলে’ ভাঙার প্রক্রিয়া শুরু
-
প্রতিবেশীর গয়না ‘লুট’ করে উত্তরবঙ্গে প্রি-হানিমুন, ফিরে লিভ ইন করতে গিয়েই গ্রেপ্তার
-
কাচ ঢাকা কালো গাড়িতে অভিষেক, ঝুলতে ঝুলতে যাতায়াত নিরাপত্তারক্ষীদের! ‘যুবরাজে’র বিরুদ্ধে এফআইআর
-
হেপাইটাইটিস বি পজিটিভ রোগীর ত্বকে সফল অস্ত্রোপচার, দেবেন মাহাত মেডিক্যালে অসাধ্যসাধন