Advertisement
Advertisement
Cristiano Ronaldo

‘রোনাল্ডোর ইগোই বোতলবন্দি করে দিচ্ছে পর্তুগালকে’, সিআর সেভেনকে নিয়ে বিস্ফোরক ইব্রাহিমোভিচ

'এই রোনাল্ডোকে শুরু থেকে খেলানোটা পাগলামো, জয়ের আশা না করাই ভালো পর্তুগালের', সাফ বলছেন প্রাক্তন সুইডিশ তারকা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৫, ২০২৬, ১০:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৫, ২০২৬, ১০:৪২

options
link
‘রোনাল্ডোর ইগোই বোতলবন্দি করে দিচ্ছে পর্তুগালকে’, সিআর সেভেনকে নিয়ে বিস্ফোরক ইব্রাহিমোভিচ zoom
ফাইল ছবি।

রোনাল্ডোর ইগোর জন্যই পিছিয়ে পড়ছে পর্তুগাল। বিস্ফোরক সুইডেনের প্রাক্তন তারকা স্ট্রাইকার ইব্রাহিমোভিচ। তিনি বলছেন, রোনাল্ডোকে সামনে রেখে খেললে পর্তুগালের থেকে বেশি কিছু আশা না করাই ভালো।

২০২৬ বিশ্বকাপ এ পর্যন্ত তারকাদের মহানায়োকচিত পারফরম্যান্স দেখেছে। টুর্নামেন্টে ৭ গোল করে এখনও গোলতালিকার শীর্ষে মেসি। কিলিয়ান এমবাপেও পিছিয়ে নেই। নিয়মিত গোল করে দলকে জেতাচ্ছেন। হ্যারি কেন কার্যত একার হাতে ইংল্যান্ডকে টেনে তুলেছেন নকআউটে। একই কথা বলা যায় আর্লিং হালান্ডের ক্ষেত্রেও। এসবের মধ্যে কোথাও যেন একটু ফিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনিও বিশ্বকাপে ৩ গোল করেছেন। তাঁর দলও প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। কিন্তু কোথাও যেন তাঁর পারফরম্যান্স ঠিক রোনাল্ডোচিত নয়। এখনও এ বিশ্বকাপে ভক্তদের মন ভরাতে পারেননি সিআর। বরং তাঁকে রোজ বিদ্ধ হতে হচ্ছে সমালোচনার বাণে। এবার সিআর সেভেনের সমালোচনায় মুখর সুইডেনের প্রাক্তন তারকা স্ট্রাইকার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইব্রাহিমোভিচের মতে, ২০২৬ সালে দাঁড়িয়ে রোনাল্ডোকে সামনে রেখে আক্রমণ সাজিয়ে ভালো কিছু আশা করাই উচিত নয় পর্তুগাল সমর্থকদের। তাঁর সাফ কথা, রোনাল্ডোর আর সেই গতিও নেই, ক্ষিপ্রতাও নেই। বয়স যে হয়েছে-সেটা মেনে নেওয়াটাই ভালো। একসময়ের বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার বলছেন, “আজ যেটা হচ্ছে সেটা আগে থেকেই প্রত্যাশা করা উচিত ছিল পর্তুগালের সমর্থকদের। একজন ৪১ বছর বয়সিকে সামনে রেখে আপনি কোনও কিছু জিতেতে পারবেন-এটা আশা করাই উচিত নয়। বিশেষ করে র‍্যামোস যেখানে বেঞ্চ থেকে উঠে এসে গোল করে যাচ্ছেন।”

প্রাক্তন সুইডিশ তারকার সাফ কথা, রোনাল্ডোর শরীর ওঁর সঙ্গ দিচ্ছে না। সেই ক্ষিপ্রতাও নেই, গোল করার ক্ষমতাও নেই। শুধু শুধু জায়গা দখল করে বসে আছে। ইব্রাহিমোভিচের কথায়, “এটা ঠিক সামনে থেকে নেতৃত্ব দেওয়া বলে না। এটাকে বলে ইগো। ওই একজনের ইগোর জন্য গোটা পর্তুগাল দল বন্দি হয়ে যাচ্ছে। এরপরও ওকে প্রতিটা ম্যাচের শুরু থেকে খেলানো মানে সেটা নস্ট্যালজিয়ার তাড়নায় করা পাগলামো।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.