Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

নোট বাতিলে গরিব মানুষের সমস্যা হবে না: জেটলি

'যাদের ঘরে কালো টাকা রয়েছে, তারাই নয়া নিয়মে ক্ষতিগ্রস্ত হবেন৷'

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২১, ১৮:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২১, ১৮:০৬

options
link
নোট বাতিলে গরিব মানুষের সমস্যা হবে না: জেটলি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালো টাকার রমরমা রুখতে, বেনামী লেনদেন স্তব্ধ করতে বিজেপি সরকারের মতো কড়া পদক্ষেপ ইতিহাসে কোনও দল করেনি বলে বুধবার দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ সমালোচনা করলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীরও৷  কেন্দ্রের নয়া নিয়মে ৫০০ ও ১০০ টাকা বাতিলের প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, কেন্দ্রের নয়া সিদ্ধান্ত সব মহলে সমাদৃত হয়েছে৷

এদিন সাংবাদিক বৈঠকে কী বললেন জেটলি? পড়ুন একজনরে-

Advertisement

১. বিজেপি সরকার ক্ষমতায় এসে একাধিক পদক্ষেপ করেছে কালো টাকার রমরমা রুখতে৷

২. সিস্টেমের বাইরে যত টাকা প্রতিদিন আদান প্রদান হত, এখন সব ব্যাঙ্কিং সিস্টেমে ঢুকবে৷

৩. এই নয়া পদ্ধতিতে মানুষ কত টাকা খরচ করছেন, আর কত টাকা জমাচ্ছেন, তার অভিমুখ সম্পূর্ণ পাল্টে যাবে৷

৪. জমানো টাকা খুচরো করতে সরকার ৭২ ঘন্টা সময় দিয়েছে৷

৫. ক্যাশলেস ইকোনমি-র পথে বেশ কয়েক ধাপ এগিয়ে গেল দেশ৷

৬. প্রতিটি রাজ্য এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবে৷

৭. দীর্ঘমেয়াদী লাভের কথা ভেবে মানুষ এই সামান্য অসুবিধাটুকু গ্রহণ করতে পিছপা হবেন না৷

৮. ১৯৭৮-এর সঙ্গে নয়া সিদ্ধান্তের তুলনা করলে চলবে না৷  তখন ও এখনকার অর্থনীতির মধ্যে বিস্তর ফারাক রয়েছে৷

৯. কেন্দ্র ও রাজস্ব দফতর গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে৷

১০. কোনও গরিব মানুষ এই সিদ্ধান্তের ফলে বেকায়দায় পড়বেন না৷  কেউ কেউ না বুঝেই এ জাতীয় মন্তব্য করছেন৷

১১. প্রায় ৮৬ শতাংশ টাকা বড় অঙ্কের নোটে লেনদেন হয়৷  সরকারের এই সিদ্ধান্ত কালো টাকা, সন্ত্রাসবাদ মোকাবিলায় ব্যাপক ভূমিকা নেবে৷

১২. সৎ করদাতারা এই সিদ্ধান্তে আজ তৃপ্তি পাবেন৷

১৩. ভোটের সঙ্গে কেন্দ্রের নয়া সিদ্ধান্তের কোনও সম্পর্ক না থাকলেও এর ফলে ভোটের খরচ কমবে৷

১৪. নয়া ঘোষণায় কোনও আতঙ্ক ছড়ায়নি৷  যদিও কোথাও ছড়িয়ে থাকে তাহলে দ্রুতই তা মিটে যাবে৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.