সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেসবুকে যোগী আদিত্যনাথের আপত্তিকর ছবি পোস্ট এবং তাতে মুখ্যমন্ত্রীর মাথা চেয়ে ইনাম ঘোষণা করায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল পুলিশের কাছে। ধৃত সুশীল যাদব, সুনীল কুমার যাদব এবং সৈয়দ রহমান ইলিয়াসের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন রাজপাল সিং নামে এক আইনজীবী। হাতরাস জেলার কোতয়ালি থানার পুলিশ আধিকারিক সুর্যকান্ত দ্বিবেদী জানিয়েছেন, রাজপাল সিংয়ের অভিযোগ গত ৯ জুন নিজের ফেসবুক অ্যাকাউন্টে যোগী আদিত্যনাথের একটি আপত্তিকর ছবি পোস্ট করে সুশীল যাদব। তাতে মুখ্যমন্ত্রীর মাথা চেয়ে ১ কোটি টাকা ইনাম দেওয়ার কথা কমেন্ট বক্সে লেখে সুনীল কুমার যাদব। সেই কমেন্টটি আবার সৈয়দ রহমান ইলিয়াস লাইক করে। তিনজনের বিরুদ্ধেই এফআইআর দায়ের করেছে পুলিশ।
[মোদির রাজ্যে স্মৃতি ইরানিকে চুড়ি ছুড়ে মারলেন এক যুবক]
রবিবার দায়ের হয়েছে এফআইআর। তিন অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫, ৫০৪ এবং ৫০৬ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এছাড়াও সাইবার অপরাধ আইনে মামলা রুজু হয়েছে। তবে এর আগেও এমন ধরনের ঘটনা ঘটেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পরপরই বেশ কিছু এমন ঘটনা ঘটে, যেখানে যোগীর বিরুদ্ধে ফেসবুক বা অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপত্তিকর, কুরুচিকর মন্তব্য, ছবি পোস্ট করা হয়েছে। সব ক্ষেত্রেই উপযুক্ত ব্যবস্থা নিয়েছে প্রশাসন। পুলিশ জানিয়েছে, তিনজনকেই গ্রেপ্তার করা হবে।
[অফিসে দেরি করে আসায় মহিলাকে লাথি পুরুষ সহকর্মীর, দেখুন ভিডিও]
সর্বশেষ খবর
-
‘খুচরো নেই, বাস থেকে নামুন’, সারপ্রাইজ ভিজিটে কার্যত ‘ঘাড়ধাক্কা’ খেলেন খোদ পরিবহণমন্ত্রী!
-
ইস্টবেঙ্গল ছেড়ে কেন মোহনবাগানে? মুখ খুললেন সায়ন, ডার্বির ভেন্যুও চূড়ান্তের পথে
-
জঙ্গলের অন্তরালে বাংলায় এক টুকরো জনপদ, জনসংখ্যা মাত্র ১৬! গ্রামের ইতিহাস আশ্চর্য করবেই
-
এই সমাজ-সংসারে সর্বত্র গুন্ডামি, দমন করবে কে?
-
বাদ পড়তেই ফুঁপিয়ে কান্না বৈভবের! ব্যর্থতাতেই কি বসানো হল বিস্ময় প্রতিভাকে? ভিন্ন সুর শ্রেয়সের