সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের বাংলোটিকে আরেকটু মনের মতো করে সাজিয়ে নিচ্ছিলেন অভিনেতা ঋষি কাপুর। তাই বাংলো চত্বরে থাকা একটি গাছের কয়েকটি ডাল কেটে ফেলেন তিনি। আর এখানেই শুরু বিপত্তি। গাছটি বেআইনিভাবে ছাঁটা হয়েছে বলে তাঁর বিরুদ্ধে মুম্বইয়ের খার পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে বৃহন্মুম্বই পুরনিগম (বিএমসি)৷ এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই অভিযোগের ভিত্তিতেই ঋষি কাপুরের বিরুদ্ধে একটি এফএইআর দায়ের করা হয়েছে। শুধু তাই নয় জানা গিয়েছে, যে ঠিকাদার বাংলোর কাজ করছিলেন তাঁর নামও রয়েছে অভিযোগপত্রে।
[টেলিশপিংয়ের নামে ‘সেক্স চ্যাট’ ও দেহ ব্যবসা, ফাঁস প্রতারণা চক্র]
এই ঘটনার প্রেক্ষিতে ঋষি কাপুর জানিয়েছেন যে তিনি সংশ্লিস্ট দপ্তরগুলি থেকে সমস্ত প্রয়োজনীয় অনুমতি নিয়েই গাছটি কেটেছিলেন। এই অভিযোগ শুধু মাত্র তাঁকে হেনস্তা করার উদ্দেশ্য আনা হয়েছে।
[ভ্যাকিউম ক্লিনারের সঙ্গে স্বামী যা করলেন, লজ্জায় মাথা কাটা গেল স্ত্রীর]
উল্লেখ্য, ঋষি কাপুরের পালি হিলের বাংলো চত্বরে একটি বটগাছ রয়েছে৷ একটি নির্মাণের জন্য পুরনিগম থেকে গাছটির ছ’টি ডাল কাটার অনুমতি নিয়েছিলেন তিনি৷ যদিও গাছটি মুড়িয়ে কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছিল বৃহন্মুম্বই নগরপালিকা৷ ওই কাজের জন্য বান্দ্রার এক ঠিকাদারকে নিয়োগ করেন ঋষি৷ ওই ঠিকাদারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছিল বিএমসি৷ অভিযোগ পত্রে বিএমসি জানিয়েছিল, ছ’টি ডাল কাটার নামে গাছটির প্রায় সবকটি ডালই কেটে ফেলেছেন ঋষি৷ তাই বনসংরক্ষণ আইনের আওতায় তার বিরুদ্ধে পুলিশকে মামলা দায়ের করার আর্জি জানিয়েছিল পুরনিগম৷
তবে এবিষয়ে ঋষি কাপুরকে সমর্থন জানিয়েছিলেন সমাজকর্মী জরু বাথেনা৷ তাঁর বক্তব্য, ডাল কেটে ফেলায় গাছটি হয়তো মরবে না৷ তবে আবার বেড়ে উঠতে গাছটির বেশ কয়েকবছর সময় লাগবে৷ এছাড়াও পুরনিগম নিজেই এ ধরনের কাজ করে তাহলে কোন মুখে অভিনেতা ঋষি কাপুরকে দায়ী করছেন তারা৷
[জামিন অযোগ্য ধারায় মামলা মঞ্জুর, সনিকা কাণ্ডে আরও বিপাকে বিক্রম]
সর্বশেষ খবর
-
বন্ধু বেলিংহ্যামের গোলেই ভাঙল হালান্ডের স্বপ্ন সফর, নরওয়ের রণতরী ডুবিয়ে সেমিতে ইংল্যান্ড
-
কম সুদে চটজলদি লোন পাইয়ে দেওয়ার ছক! বড়সড় প্রতারণাচক্রের পর্দাফাঁস লালবাজারের
-
‘একতরফা পদক্ষেপ নয়’, সাড়ে ১২ শতাংশ শুল্কে আমেরিকাকে আলোচনায় বসার বার্তা ভারতের
-
অবিশ্বাস্য লড়াইয়েও শেষরক্ষা হল না মুচোভার, ‘চেক-মেটে’ উইম্বলডনের নতুন রানি নোসকোভা
-
বীরগাথা থেকে দেশভাগের যন্ত্রণা, বাংলায় পার্টিশন মিউজিয়াম বানানোর প্রস্তাব গোপাল পাঁঠার পরিবারের