সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহেন্দ্র সিং ধোনির সহধর্মিণী সাক্ষী ধোনির বিরুদ্ধে এফআইআর দায়ের হল গুরুগ্রাম থানায়৷ সাক্ষী একা নন, এই তালিকায় রয়েছেন হৃতি এমএসডি আলমোড নামের সংস্থার আরও তিন ডিরেক্টরও৷
ডেনিস অরোরা নামের এক ব্যক্তি অভিযোগ করেন, হৃতি এমএসডি আলমোড নামের এই সংস্থাকে তিনি ১১ কোটি টাকার শেয়ার বিক্রি করেছিলেন৷ সেইসময় চুক্তিতে সাক্ষী এবং অন্যান্য ডিরেক্টররা জানিয়েছিলেন, ২০১৬ সালের ৩১ মার্চের মধ্যেই অরোরাকে তাঁরা ১১ কোটি টাকা দেবেন৷ ওই টাকার বিনিময়েই শেয়ার বিক্রি করেন ডেনিস৷ কিন্তু এখনও সেই সংস্থার পক্ষ থেকে মাত্র ২ কোটি ২৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে৷
যদিও, হৃতির আরেক ডিরেক্টর অরুণ পান্ডে জানিয়েছেন, সংস্থা যে শেয়ার পেয়েছে সেই অনুযায়ী প্রাপ্য টাকা ডেনিসকে তাঁরা দিয়ে দিয়েছেন৷ এবং তিনি আরও বলেন, সাক্ষী এক বছর আগেই এই সংস্থা ছেড়ে দিয়েছেন৷ তাই তাঁর বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন৷
এই প্রসঙ্গে অবশ্য এখনও মুখ খোলেননি সাক্ষী৷
সর্বশেষ খবর
-
কপার-টি থাকা সত্ত্বেও গর্ভে সন্তান! কতটা নিরাপদ এই প্রেগন্যান্সি?
-
চিনি-গুড় প্রয়োজন নেই, মিষ্টিমুখের ইচ্ছে হলে বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর গ্রিন মুগ লাড্ডু
-
হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন, চাওয়া হচ্ছে টাকা! পুলিশের দ্বারস্থ বিজেপি বিধায়ক
-
‘লাশের রাজনীতি করতে ভালোবাসেন…’, হালিশহর প্রসঙ্গে মমতার বিরুদ্ধে বিস্ফোরক মুকুল-পুত্র!
-
শান্তি বহু দূর! ইরানকে ‘শিক্ষা’ দিতে হরমুজে মার্কিন রণসজ্জা, প্রণালী ঘিরল ২০ ‘জলদানব’