সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার সাত সকালে আগুনে ভস্মীভূত হয়ে গেল মুম্বইয়ে কাফে প্যারেডের অভিজাত আবাসন মেকার টাওয়ারের দুটি তলা৷ অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে দুই জনের৷ দমকলের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়৷ উদ্ধার করা হয়েছে আবাসনের বাকি ১১ জন বাসিন্দাকে৷
এদিন সকাল সাড়ে ছটা নাগাদ আগুন লাগে দক্ষিণ মুম্বইয়ের ২৫ তলার এই আবাসনে৷ আবাসনের ২০ তলার ফ্ল্যাট থেকে আগুন ছড়ায়৷ সেখানেই থাকতেন বাজাজ ইলেক্ট্রিক্যাল-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শেখর বাজাজ৷ আগুনে পুড়ে মৃত্যু হয়েছে তাঁর বাড়ির দুই পরিচারকের৷ তবে বাজাজ পরিবারের সবাই সুরক্ষিত রয়েছেন বলে জানিয়েছেন শেখর বাজাজ৷ তাঁর অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে৷
এই আবাসনের পাঁচতলাতেই থাকেন শোভা দে৷ তিনি বলেন, আগুন লাগার এই ঘটনা সবার কাছে অ্যালার্মের মতো৷ পুলিশ ও দমকল কর্মীরা পরিস্থিতি দক্ষ হাতে সামলেছেন বটে, তবে এর থেকে সবার শিক্ষা নেওয়া উচিত৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১