সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের একটি বহুতলে বিধ্বংসী আগুন। রবিবার দুপুরের এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ১ জনের। আহতের সংখ্যা ১৯। প্রাথমিকভাবে জানা গিয়েছে, শর্ট সার্কিটের ফলেই এই আগুনের সূত্রপাত।
পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুর তিনটে নাগাদ মুম্বইয়ের দাহিসার এলাকার ওই বহুতলের সাত তলায় আচমকা আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, উদ্ধারকারী দল এবং দমকলের সাতটি ইঞ্জিন। প্রায় তিন ঘণ্টারও বেশি চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। আহত হয়েছেন ১৯ জন। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। কিন্তু কী কারণে এই আগুন লাগল? প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বহুতলটির বেসমেন্টে শর্ট সার্কিটের ফলে আগুন লাগে। তারপর তা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে।
দমকলের তরফে জানানো হয়েছে, বহুতলটির বেসমেন্টে একাধিক তারের জটলা ছিল। সেখানে কোনও রকম গোলযোগ বা শর্ট সার্কিট হয়। তারপর ইলেক্ট্রিক ডাক্টের মাধ্যমে তা উপরে ছড়িয়ে পড়ে। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সর্বশেষ খবর
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর
-
হাতে হাত, রংমিলান্তি পোশাক, ফের একফ্রেমে রাজ-শুভশ্রীকে দেখে শান্তি ভক্তদের