সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার সকালে আগুন লাগল মুম্বইয়ের টাটা মেমোরিয়াল সেন্টারে৷ হাসপাতালের বেসমেন্ট এলাকা থেকে আগুন ছড়ায় বলে জানা যাচ্ছে৷ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাবাসী ও রোগীর আত্মীয়দের মধ্যে৷ ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন৷
মুখ্যমন্ত্রীর আত্মীয়কে পিষল গাড়ি, অভিযুক্ত ‘বন্ধু’রাই
সকাল সকাল গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায় দেখেই চাঞ্চল্য ছড়াতে থাকা৷ হাসপাতালে আগুন লাগার খবর পেয়েই তড়িঘড়ি ছুটে আসেন দমকল কর্মীরা৷ এসে পৌঁছান বৃহণ্মুম্বই পুরসভার কর্মীরাও৷ জানা যাচ্ছে, হাসপাতালের বেসমেন্টেই আগুন লেগেছে৷ সেখানে ওষুধপত্র জমা করা থাকত৷ কী থেকে আগুন লেগেছে তা অবশ্য এখনও স্পষ্ট নয়৷ তবে রোগীরা যেখানে আছেন তার থেকে বেসমেন্টের দূরত্ব অনেকখানি৷ ফলে আগুন ও ধোঁয়ায় রোগীরা ক্ষতিগ্রস্ত নন বলেই জানা যাচ্ছে৷ কোনও প্রাণহানির ঘটনাও ঘটেনি৷ দমকলের চেষ্টায় আগুন এখন প্রায় নিয়ন্ত্রণে বলেও জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা৷
কালো টাকা রুখতে এবার ভুয়ো কোম্পানিতে নজর মোদির
সর্বশেষ খবর
-
কেরলে ঢুকেছে বর্ষা, শুক্রে বাংলার আকাশও মেঘের দখলে, ভ্যাপসা গরম থেকে এবার রেহাই?
-
ফের পদ্মায় পড়ে গেল যাত্রীবাহী বাস! দুর্ঘটনা দৌলতদিয়া ফেরিঘাটে
-
প্রথম ম্যাচের আগে সুস্থ হবেন ইয়ামাল, বার্তা স্প্যানিশ কোচ ফুয়েন্তের
-
অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকাই কি বাংলার পরবর্তী বোলিং কোচ? বাংলাদেশের সঙ্গে চুক্তি ছিন্ন হতেই জল্পনা
-
মাতলার চরে সবুজের উৎসব, সুন্দরবন বাঁচাতে রোপণ করা হল হাজার হাজার ম্যানগ্রোভ