Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

ভয়াবহ আগুন মুম্বই স্টক এক্সচেঞ্জ লাগোয়া ভবনে

আগুনের গ্রাসে জে কে সোমানি ভবন৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১, ২০১৬, ০৯:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১, ২০১৬, ০৯:১৬

options
link
ভয়াবহ আগুন মুম্বই স্টক এক্সচেঞ্জ লাগোয়া ভবনে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার মধ্যরাতে ভয়াবহ আগুন লাগল মুম্বই স্টক এক্সচেঞ্জের পাশের জে কে সোমানি ভবনে৷ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের ২০টি ইঞ্জিন৷ শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনও খবর নেই৷

দমকল সূত্রের খবর, এদিন মধ্যরাতে প্রায় দেড়টা নাগদ সোমানি ভবনে আগুন লাগে৷ প্রথমে ভবনের দোতলায় আগুন লাগে৷ পরে তা তিনতলাতেও ছড়িয়ে যায়৷ আগুনের তীব্রতার আঁচ টের পান আশেপাশে ভবনের বাসিন্দারাও৷ পুরো এলাকা সাময়িকভাবে খালি করে দেওয়া হয়৷

Advertisement

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২০টি ইঞ্জিন৷ পুলিশ ও মেডিক্যাল টিমও পৌঁছায়৷ বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা৷ কীভাবে এই আগুন লাগল, তা নিয়ে এখনও ধন্দে দমকল ও পুলিশ৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.