সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলির দিনই বাজির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড৷ শনিবার বেলা ১২টা নাগাদ ঔরঙ্গাবাদের একটি বাজি বাজারে আগুন লাগলে তা ভয়াবহ আকার ধারণ করে৷ পুড়ে ছাই হয়ে যায় ১৫০টি দোকান এবং সেই অঞ্চলে থাকা ৩০টি গাড়ি৷ আশেপাশে প্রচুর জ্বালানি দ্রব্য মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন৷ দমকলের ছ’টিরও বেশি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির সামাল দেয়৷ প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আসে৷
যদিও ঘটনায় এখনও হতাহতের কোনও খবর নেই৷ ঠিক কী কারণে এই আগুন লাগল, তা খতিয়ে দেখছে পুলিশ৷
Advertisement
Advertisement
সর্বশেষ খবর
-
বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি, স্বাধীনতা দিবসে এই প্রথম লাল কেল্লায় গাওয়া হবে জাতীয় গান
-
আয়ুষ্মান ভারতে জালিয়াতি! ২৩৫৯ হাসপাতালকে সরাল কেন্দ্র, সাসপেন্ড ১২০০, জরিমানা ৩০০ কোটি
-
নির্দেশ অমান্য করেই জাতীয় সড়কে চলছে টোটো! হাবড়ায় মর্মান্তিক পরিণতি শিশুর
-
চাকরির ইন্টারভিউতে প্রার্থীর সঙ্গে বাবা-মা, হতবাক নিয়োগকর্তা! কেন এমন প্রবণতা জেন জি’র?
-
ফুটন্ত মোমে পুড়ছে হাত, যন্ত্রণায় চিৎকার রুবিনার! ‘ছোটি বহু’র স্টান্টবাজিতে স্তম্ভিত নেটপাড়া