Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ২৩ আগস্ট ২০২৬
Air India

পর পর অঘটন, লেজ ঘষটানোর পর ইঞ্জিনে আগুন! ফের দুর্ঘটনার কবলে এয়ার ইন্ডিয়ার উড়ান

অবতরণের সময় দিল্লি থেকে বেঙ্গালুরুগামী বিমানের লেজ ঘষটে গিয়েছিল রানওয়েতে। রাতের দিকে একই রুটের বিমানের ইঞ্জিনে আগুন!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০২৬, ০৯:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০২৬, ০৯:০৪

options
link
পর পর অঘটন, লেজ ঘষটানোর পর ইঞ্জিনে আগুন! ফের দুর্ঘটনার কবলে এয়ার ইন্ডিয়ার উড়ান zoom
গত ৪ আগস্ট দুর্ঘটনার কবলে পড়ে ফুকেট-দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান।
Advertisement

২৪ ঘণ্টায় দু’বার দুর্ঘটনার কবলে এয়ার ইন্ডিয়ার বিমান। অবতরণের সময় দিল্লি থেকে বেঙ্গালুরুগামী বিমানের লেজ ঘষটে গিয়েছিল রানওয়েতে। রাতের দিকে একই রুটের বিমানের ইঞ্জিনে দেখা গেল আগুন! তড়িঘড়ি সেটিকে জরুরি অবতরণ করানো হয়। যদিও শেষ পর্যন্ত বড় বিপদ ঘটেনি। অল্পের জন্য রক্ষা পেয়েছে এয়ার ইন্ডিয়ার উড়ানটি। নিরাপদে যাত্রীদের বিমান থেকে নামানো হয়েছে।

এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ইঞ্জিনে আগুনের ফুলকি দেখা মাত্র দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। এয়ার ইন্ডিয়ার এআই২৮০২ বিমানটি বেঙ্গালুরু থেকে দিল্লির আসছিল। রাজধানীর বিমানবন্দরে নামার খানিক আগে ইঞ্জিন থেকে আগুনের স্বয়ংক্রিয় সতর্কবার্তা পান ককপিটে উপস্থিত কর্মীরা। বিষয়টি যাচাই করে জরুরি অবতরণের জন্য দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে অনুমতি চাওয়া হয়। সেই মতো অবতরণ করে বিমানটি। তবে নিরাপদেই বিমানটিকে অবতরণ করাতে পেরেছেন দায়িত্বপ্রাপ্ত পাইলটরা। সমস্ত যাত্রী এবং বিমানকর্মীরা নিরপদে উড়ান থেকে নামেন। এর পর বিমানটির যান্ত্রিক গোলযোগ কেন হল, কীভাবে ইঞ্জিনে আগুন ধরল, তা খতিয়ে দেখেন বিশেষজ্ঞ দল।

Advertisement

উল্লেখ্য, এর আগে এয়ার ইন্ডিয়ার এআই-২৬৫১ বিমানটিতে দুর্ঘটনা ঘটে। নির্ধারিত সময়ে উড়ানটি দিল্লি থেকে বেঙ্গালুরু বিমানবন্দরে অবতরণ করে। ঠিক তখনই ঘটে যায় বিপত্তি। অবতরণের সময় বিমানটির লেজ রানওয়ের সঙ্গে ঘষটে যায়। তারপরই বিমানটিতে প্রচণ্ড ঝাঁকুনি দেয়। এর জেরে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। বিমানের ভিতর কার্যত হুলস্থুল পড়ে যায়। তবে সেটিকে যথাযথভাবে অবতরণ করান পাইলট। তারপর যাত্রীদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.