সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে শুটআউট। গুলিবিদ্ধ এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরেই এই হামলা।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর ১টা নগাদা দিল্লির ছতরপুর মেট্রো স্টেশনের কাছে গুলি চালানোর ঘটনাটি ঘটে। একটি চারচাকা গাড়ি করে অরুণ লোহিয়া নামে ওই যুবক স্টেশনের দিকে আসছিলেন। সেই সময়ে তাঁকে লক্ষ্য করে অতর্কিতে গুলি চালায় এক দুষ্কৃতী। রক্তাক্ত অবস্থায় গাড়ির ভিতরেই লুটিয়ে পড়েন অরুণ। গুলির শব্দে ছুটে আসেন আশপাশের স্থানীয়রা। কিন্তু ততক্ষণে সেখান থেকে চম্পট দেয় আততায়ী। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গুরুতর আহত অবস্থায় অরুণকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত তিনি সেখানেই চিকিৎসাধীন।
কিন্তু কী কারণে এই হামলা? পুরনো শত্রুতা নাকি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, আততায়ী অরুণকে চিনত। গ্রামের একটি জমি নিয়ে বহুদিন ধরেই তাঁদের মধ্যে বিবাদ চলছিল। পুলিশের অনুমান, সেই আক্রোশ থেকেই সে অরুণের উপর হামলা চালায়। তবে ঘটনার পর থেকে তার কোনও খোঁজ পাওয়া যায়নি। পুলিশ ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে।
সর্বশেষ খবর
-
বাড়িতে ঢুকে মডেলকে কুপিয়ে খুন! দিল্লির রোমহর্ষক ঘটনায় অভিযুক্ত জিম প্রশিক্ষক
-
ভূত তাড়ানোর নামে যৌন নির্যাতন! কানাডায় গ্রেপ্তার পুরোহিত
-
কলকাতার প্রশিক্ষণ শিবিরে এসে হারাল বিজেপির সর্বভারতীয় নেতার হলুদ ডায়েরি! গোপন তথ্য ফাঁসের আশঙ্কা
-
পুজোর মুখে নেপালের বিপর্যয়ের প্রভাব পড়বে উত্তরের পর্যটনে! মাথায় হাত ব্যবসায়ীদের
-
বদলের বাংলায় ভিনরাজ্যে কাজ নয়! ১০০ শতাংশ পরিযায়ী শ্রমিককে রোজগার গ্যারান্টি কার্ড দেবে রাজ্য