সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করণি সেনা প্রধান সুখদেব সিং গোগামেদির হত্যাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজস্থান। অবশেষে এই ঘটনায় প্রথম কাউকে গ্রেপ্তার করা হল। অভিযুক্ত শুটারদের সাহায্য করার অভিযোগে রামবীর নামে এক তরুণ ধরা পড়েছেন পুলিশের জালে।
জানা গিয়েছে, রামবীরের বিরুদ্ধে অভিযোগ দুই শুটার রোহিত ও নীতিনকে বাইকে করে ঘটনাস্থলে পৌঁছে দিয়েছিলেন তিনি। গত মঙ্গলবার হত্যাকাণ্ডের পর থেকে অভিযুক্তদের গ্রেপ্তারির দাবি তুলেছিলেন করণি সেনা সদস্যরা। অবশেষে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হল।
[আরও পড়ুন: অসম মায়ানমারের অংশ ছিল! সিব্বলের কথায় বিশ্বশর্মা ‘রেগে অগ্নিশর্মা’]
গত মঙ্গলবার, ৫ ডিসেম্বর জয়পুরে খুন হন ‘শ্রী রাষ্ট্রীয় রাজপুত করণি সেনা’ (Shri Rashtriya Rajput Karni Sena) প্রধান সুখদেব সিং গোগামেদি (Sukhdev Singh Gogamedi)। তাঁকে গুলিতে ঝাঁজরা করে দেয় চার দুষ্কৃতী। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় হত্যাকাণ্ডের হাড়হিম করা সিসিটিভি ফুটেজ।
খুনের পরই সোশাল মিডিয়ায় এই হত্যার দায় স্বীকার করেছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং-এর সদস্য রোহিত গোদারা কাপুরসারি। প্রকৃতই হত্যাকাণ্ডের পিছনে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং আছে কিনা খতিয়ে দেখছে জয়পুর পুলিশ। এদিকে ঘটনার পরই উত্তপ্ত হয়ে ওঠে মরুরাজ্য। গত বুধবার দিনভর বনধের ডাক দেয় করণি সেনা। বনধকে সমর্থন জানিয়েছিল অন্যান্য সম্প্রদায়ও। রাজপুত করণী সেনার নরমপন্থী গোষ্ঠীর নেতা হিসাবে পরিচিত ছিলেন সুখদেব। ২০১৮ সালে বলি পরিচালক সঞ্জয় লীলা ভন্সালীর ছবি ‘পদ্মাবত’ নিয়ে বিতর্কে পরিচিত হন তিনি। তাঁকেই বাড়ির একদম কাছে একটি বাড়িতে ঢুকে এভাবে খুনের ঘটনার জেরে এখনও চাঞ্চল্য রয়েছে রাজস্থানে।
[আরও পড়ুন: উদ্বোধনের বাকি দেড় মাস, প্রকাশ্যে অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহের ছবি]
সর্বশেষ খবর
-
পথচারীদের জায়গা আটকে কেন দোকান? ফুটপাথের ব্যবসায়ীদের ধমক অগ্নিমিত্রার! দিলেন বড় নির্দেশ
-
দল না হাসপাতাল! কার ভুলে চোট-আঘাতে জেরবার টিম ইন্ডিয়া? কড়া পদক্ষেপের পথে বিসিসিআই
-
মোদির আশ্বাস, হরিয়ানা পুলিশের ভরসা, দিল্লি অভিযানে দাঁড়ি টেনে ফিরে গেলেন কৃষকরা
-
‘বাচ্চাদের উপর এমন নির্যাতন দেখে রাগে ফুঁসছি’, ‘আরশোলা’দের উপর লাঠিচার্জ নিয়ে মন্তব্য নাসিরুদ্দিনের
-
তৃণমূলের তহবিল মামলা: দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির