সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরের পাম্পোরে জঙ্গি হানায় পাঁচ জন জওয়ান শহিদ হলেন শনিবার। সিআরপিএফ জওয়ানদের কনভয়ে আজ হামলা চালায় একদল জঙ্গি। জওয়ানদের পাল্টা গুলিতে ঘটনাস্থলেই দুই জঙ্গির মৃত্যু হয়েছে।
সূত্রের খবর, ফায়ারিং রেঞ্জে প্র্যাকটিস সেরে বাসে চেপে ছাউনিতে ফিরছিলেন জওয়ানরা। সেই সময় আচমকাই হামলা চালায় জঙ্গিরা। সিআরপিএফ-এর তরফে জানানো হয়েছে, হামলায় ২০ জন সেনা আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে সেনা-পুলিশের যৌথ বাহিনী। গভীর জঙ্গলের ভিতর জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে আশঙ্কা সেনার।
Advertisement
Advertisement
সর্বশেষ খবর
-
দ্রুত চুল ঝরছে জেন জি’র! কোন ৩ কারণে তরুণ প্রজন্মে বাড়ছে এমন সমস্যা?
-
‘ধর্ম দেখে টাকা দিতেন, ফেসবুকেই থাকুন’, অন্নপূর্ণা নিয়ে মমতাকে পালটা খোঁচা শুভেন্দুর
-
আজ থেকেই কার্যকর গুন্ডাদমন আইনের একটি অংশ, ভাঙচুর করলেই বিরাট ‘শাস্তি’, বড় বার্তা মুখ্যমন্ত্রীর
-
নামী টলিউড নায়িকার সংসারে চরম অশান্তি! আলাদা বাড়িতে পরিচালক স্বামী, দূরত্ব বাড়ছে সেলেব দম্পতির
-
অবতরণের সময় পাখির ধাক্কা! পাটনায় ১৬৪ যাত্রী-সহ কপালজোরে রক্ষা পেল এয়ার ইন্ডিয়া বিমান