সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমাজনে জাতীয় পতাকার অসম্মান নিয়ে সরব দেশবাসী। তিতিবিরক্ত বিদেশমন্ত্রী সুষমা স্বরাজও। কড়া ধমক দিয়েছেন আমাজন কর্তাদের। এই যখন পরিস্থিতি তখন খোদ কেন্দ্রীয় মন্ত্রীর বৈঠকেই দেখা গেল উল্টেছে জাতীয় পতাকা। সম্প্রতি আবু ধাবিতে সৌদি মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল। সেখানেই দেখা গেল এই দৃশ্য।
(মহিলা যাত্রীদের জন্য এবার বিশেষ পরিষেবা আনছে এয়ার ইন্ডিয়া)
দুই মন্ত্রীর বৈঠকের ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছিল সৌদির পক্ষ থেকেই। দেখা যায় দুই দেশের পতাকাই রয়েছে সেখানে। কিন্তু ভারতের জাতীয় পতাকা রয়েছে উল্টোনো অবস্থায়। অপ্রচলিত শক্তি নিয়ে নানারকম আলোচনা হয় দুই দেশের মন্ত্রীর মধ্যে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেও এই বৈঠক অত্যন্ত জরুরি ছিল। সেখানে এই ধরনের ভুল কী করে হল, তা নিয়ে প্রশ্ন উঠছে।
(মাদ্রাসাগুলিতেও মিড ডে মিল চালুর সিদ্ধান্ত কেন্দ্রের)
এর আগে প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় এরকম বিপত্তি নজরে পড়েছিল। জাতীয় পতাকা উত্তোলিত হয়েছিল উল্টোদিকে। তারপর থেকে এরকম গুরুত্বপূর্ণ বৈঠকে এ ধরনের ঘটনা আর নজরে আসেনি।
নোংরা জায়গায় গান্ধীর ছবি নয়, নির্দেশিকা কেন্দ্রের
সর্বশেষ খবর
-
মানুষ আর বিড়ালের সম্পর্ক, মার্জার সরণী ধরে
-
‘ঘূর্ণি উইকেটে ওরা হোয়াইটওয়াশ হয়েছে’, ভারতকে ‘খোঁচা’ দিয়েও কাকে ‘ভয়’ শ্রীলঙ্কা অধিনায়কের?
-
ফিল্মি কেরিয়ারে ভাঁটা! ‘ক্রাইম পেট্রোল’ সঞ্চালনায় অজয় দেবগন, অনুপের খোঁচা, ‘দর্শক আমাকেই…’
-
‘সুশান্তের কাছে গোপন তথ্য ছিল’, রিয়া ক্লিন চিট পাওয়ার পর ফের বিস্ফোরক বোন শ্বেতা
-
লাল-সন্ত্রাস অতীত, বন্দুক ফেলে র্যাম্প কাঁপাচ্ছেন প্রাক্তন মাওবাদীরা, ভিডিও ভাইরাল