সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্লিপকার্টের বহু প্রতীক্ষিত ‘বিগ দিওয়ালি সেল’ শুরু হল শনিবার থেকে। ৪ দিনের এই সেল চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত। বিগ দিওয়ালি সেল-এ জনপ্রিয় প্রডাক্টগুলির উপর মিলছে ব্যাপক ছাড়। স্মার্টফোন, টিভি, ইলেকট্রনিকস, আসবাবপত্রের দামে পাওয়া যাবে ডিসকাউন্ট। এখানেই শেষ নয়, নির্দিষ্ট কয়েকটি ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ডে পাওয়া যাবে অতিরিক্ত ১০% ছাড়।
দেখে নিন এই সেল-এ কোন মোবাইলে কত টাকা ছাড় পাওয়া যাচ্ছে-
১. রেডমি নোট ৪: ভারতের অন্যতম জনপ্রিয় এই স্মার্টফোনে ফ্ল্যাট ২০০০ টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে। ১২,৯৯৯ টাকার হ্যান্ডসেটটি কিনতে পারেন ১০,৯৯৯ টাকায়।
[পালটা যৌনতা, পুরুষদের নগ্ন করে তৈরি বিজ্ঞাপনে বিতর্ক তুঙ্গে]
২. মোটো ই৪ প্লাস: এই হ্যান্ডসেটে পাবেন ৫০০ টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট। ৯,৯৯৯ টাকার মডেল পাওয়া যাবে ৯,৪৯৯ টাকায়।
৩. মোটো সি প্লাস: ৬,৯৯৯ টাকা দামের এই হ্যান্ডসেটটি পাওয়া যাবে ৫,৯৯৯ টাকায়।
৪. স্যামসাং গ্যালাক্সি ওএন ম্যাক্স: পাবেন অতিরিক্ত ১০০০ টাকার ছাড়। ১৬,৯০০ টাকার স্মার্টফোনটি এই সেল-এ পাবেন ১৫,৯০০ টাকায়।
৫. স্যামসাং গ্যালাক্সি ওএন ৭: অতিরিক্ত ১৯০০ টাকার ছাড়ে এই হ্যান্ডসেটটি পাবেন ৬,৫৯০ টাকায়।
৬. শাওমির এমআই ম্যাক্স ২: ১৬,৯৯৯ টাকার এই হ্যান্ডসেটে পাবেন অতিরিক্ত ১১% ছাড়। এই মডেলটি কিনতে পারবেন ১৪,৯৯৯ টাকায়।
[দিওয়ালি বাম্পার অফার Jio-র, ৩৯৯ টাকার রিচার্জে মিলবে ১০০ শতাংশ ক্যাশব্যাক]
৭. ইনফিনিক্স নোট ৪: ১১% ছাড়ে এই ফোনটি দিওয়ালি সেল-এ পাবেন ৭,৯৯৯ টাকায়।
৮. স্যামসাং গ্যালাক্সি ওএন নেক্সট: এই ফোনটির উপর মিলবে ৫০০০ টাকার ছাড়। ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেল-এ হ্যান্ডসেটটি পাওয়া যাবে মাত্র ১২,৯০০ টাকায়।
৯. লেনেভো কে৬ পাওয়ার: ১০,৯৯৯ টাকার লেনেভোর জনপ্রিয় হ্যান্ডসেটটির উপর পাওয়া যাবে ২০০০ টাকার ছাড়। মডেলটি কিনতে পারেন ৮,৯৯৯ টাকায়।
[যদি যেতে হয় ঘুমের দেশে, তবে খেতেই হবে এই খাবারগুলি]
সর্বশেষ খবর
-
‘অনন্ত সিং’ জিতের ছবিকে হিন্দুত্ববাদী তোপ! চর্চার মাঝেই টলিউডের নীরবতা নিয়ে প্রশ্ন জীতুর
-
তারাপীঠ-নিউমার্কেটে অভিশপ্ত ৯! অগ্নিকাণ্ডের নেপথ্যে সূর্য-মঙ্গলের কারসাজি? কী বলছে জ্যোতিষশাস্ত্র?
-
জিন্নার মারণব্যাধি গোপন রেখেছিলেন, পাকিস্তানের সর্বোচ্চ নাগরিক সম্মান পাচ্ছেন ২ ভারতীয় চিকিৎসক!
-
‘নেটওয়ার্কিং সেল’ তৈরিতে সাহায্য? পাক গুপ্তচর রানার আরেক সঙ্গীকে রিষড়া থেকে গ্রেপ্তার এসটিএফের
-
দুই-একদিন আসার কালচার বরদাস্ত নয়! শিক্ষক-অধ্যাপকদের হাজিরায় কড়া বার্তা মন্ত্রীর