সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমশই বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে কেরলে৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা৷ জারি হাই অ্যালার্ট৷ শনিবার পর্যন্ত বন্ধ কোচি বিমানবন্দর৷ ব্যাহত মেট্রো পরিষেবাও৷ এদিকে, পিকনিক করতে গিয়ে মধ্যপ্রদেশে জলপ্রপাতে তলিয়ে গেলেন ১১ জন৷ দুর্গতদের উদ্ধারে নেমেছে সেনা৷
[অত্যাধুনিক ট্রেন আনতে চলেছে রেল, কাজ হারানোর আশঙ্কায় ভুগছেন কর্মীরা]
গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি৷ ইদুক্কি বাঁধ থেকে জল ছাড়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি কেরলে। আপাতত বন্ধ কোচি আন্তর্জাতিক বিমানবন্দর। শনিবার পর্যন্ত কোনও বিমান ওঠানামা করবে না। নতুন করে যদি ফের কেরলে বৃষ্টি নামে, তাহলে কোচি বিমানবন্দর বন্ধ রাখার মেয়াদ আরও বাড়তে পারে বলে আশঙ্কা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী দুই-তিনদিন রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের ১২টি জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা । উত্তর মালাপ্পুরম, কান্নুর, কোট্টায়াম ওয়ানাদ, কোঝিকোড়ের মতো একাধিক এলাকার বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। কেরলের বন্যায় এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৮০ জন। প্রায় জনা কুড়ি মানুষের কোনও খোঁজ নেই। পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী বিজয়ন। দুর্গতদের সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। বন্যা দুর্গতদের উদ্ধারে নেমেছে সেনা ও বিপর্যয় মোকাবিলা দল। কেরলের বন্যা পরিস্থিতি পরিদর্শন করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। দক্ষিণের রাজ্যটি সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে কেন্দ্রও। এদিকে আবার একটানা বৃষ্টিতে বাঁধগুলির অবস্থাও ভাল নয়। ইদুক্কি, কোল্লাম-সহ বেশ কয়েকটি জেলার জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত । নিচু এলাকায় একাধিক মাটির বাড়ি ভেঙে গিয়েছে। গৃহহীন মানুষ বিভিন্ন ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন। বিপুল পরিমাণ ফসল নষ্ট হয়ে গিয়েছে। বেশ কিছু গবাদি পশুরও মৃত্যু হয়েছে। আবহাওয়ার উন্নতি না হওয়ায় কর্মহীন কেরলের মৎস্যজীবীরাও । পরিস্থিতির জেরে বৃহস্পতিবার কেরলের আটটি জেলায় সব স্কুল-কলেজ বন্ধ রাখার কথা ঘোষণা করেছে প্রশাসন।
[বাজপেয়ীর শারীরিক অবস্থার অবনতি, প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে হাসপাতালে মোদি]
এদিকে, স্বাধীনতা দিবস উপলক্ষে মধ্যপ্রদেশের সুলতানগড় জলপ্রপাতে বেশ কয়েকজন পিকনিক করতে গিয়েছিলেন৷ আচমকাই হড়পা বান আসে৷ জলের তোড়ে তলিয়ে যান ১১ জন যুবক৷ তড়িঘড়ি শুরু হয় উদ্ধারকাজ৷ ঘটনাস্থলে পৌঁছান কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর৷ টুইটে দুর্গতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷
[উত্তোলনের আগেই নামল তেরঙ্গা, বিরোধীদের কটাক্ষের মুখে অমিত শাহ]
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’