Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২৮ আগস্ট ২০২৬

‘বেশি করে হাসুন’, ভক্তের অনুরোধে কী জবাব মোদির?

মোদির উত্তরও কিন্তু বেশ মজার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২২, ২০১৮, ১৮:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২২, ২০১৮, ১৮:৫২

options
link
‘বেশি করে হাসুন’, ভক্তের অনুরোধে কী জবাব মোদির? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাকি সব ঠিক আছে। শুধু প্রধানমন্ত্রী যেন একটু বেশি হাসেন। এমনটাই অনুরোধ ভক্তের। সদ্য এক মোদি অনুরাগীর এমন টুইট নিয়েই শোরগোল পড়েছে নেটদুনিয়ায়।

[  ভারতে মুসলিমদের তুলনায় গরু বেশি সুরক্ষিত, শশী থারুরের টুইটে বিতর্ক ]

Advertisement

প্রধানমন্ত্রীর আসনে বসে নিজেকে ঘেরাটোপে বন্দি রাখেননি মোদি। নিরাপত্তার বলয় নিয়ম মেনে যা থাকার তা তো আছেই। তবে মানুষের কাছে, বিশেষত অনুরাগীদের কাছে পৌঁছাতে অভিনব পন্থা বেছে নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ার এই জোরদার সময়ে ভারচুয়াল দুনিয়াকেই যোগাযোগের প্রধান মাধ্যম করে তুলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর মতো অ্যাকটিভ নেতা-মন্ত্রীদের মধ্যে আর ক’জন আছেন, তা নিয়ে সন্দেহ আছে। প্রধানমন্ত্রী হিসেবে যা বলার তা তো বলেনই, এছাড়া তাঁর নিজের যা কথা তাও টুইট করে জানান। তরুণদের বার্তা দেওয়া থেকে শুরু করে সাংসদদের উপদেশ, কোনওকিছুই খোলাখুলি জানাতে তিনি কসুর করেন না। ফলে তাঁর অনুগামীদেরও তাঁর সঙ্গে যোগাযোগ করা সহজসাধ্য হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে জনতার দরবারে পৌঁছাতে এই প্রযুক্তিনির্ভর দুনিয়াকেই ভরসা করেছেন তিনি। এবং সেখানে তিনি বেশ ভালভাবেই সফল। ঠিক এই কারণেই বিয়ের কার্ডে স্বচ্ছ ভারতের লোগো থাকলে, তাও কেউ তাঁকে ট্যাগ করেন। তিনি তা দেখেন ও প্রশংসা করেন। এক খুদে স্বচ্ছ ভারত নিয়ে ছোট একটি প্রবন্ধ লিখেছিল। সেটিও নেটদুনিয়ার মাধ্যমে সে প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরে। এবং প্রশংসাও পায়।

 মোদির সঙ্গে তাঁর অনুগামীদের যোগযোগ এমনটাই। সেখানেই এক ভক্তের আবদার মোদিকে আর একটু বেশি বেশি করে হাসতে হবে। বাকি সবকিছু নিয়ে কোনও কথা হবে না। শুধু হাসিটা বাড়াতে হবে। তা রিটুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘পয়েন্ট টেকেন’। তাহলে কি এবার তিনি বেশ বেশি করে হাসবেন? সময়ই সে উত্তর দেবে।  

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.