সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিবাহ সংক্রান্ত একটি ফর্ম পূরণ করতে গিয়ে ভার্জিন শব্দটি দেখে আঁতকে উঠেছিলেন কর্মীরা। এরকম আজব ক্যাটাগরি তাঁরা কখনও দেখেননি। পাটনার ইন্ডিরা গান্ধী ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা দেশ জুড়ে। আর তারপরই তড়িঘড়ি ফর্মে বদল। ‘ভার্জিন’ শব্দের বদলে এল ‘আনম্যারেড’ শব্দটি। অন্যদিকে বিহারের শিক্ষামন্ত্রীর সাফাই, এ নিয়ে এত হইচইয়ের কী আছে? অবিবাহিত বোঝাতেই ভার্জিন ব্যবহার করা হয়েছিল। অর্থাৎ দুটো শব্দকে একই সারিতে বসিয়ে দিয়েছেন মন্ত্রী।
[ আপনি কি ভার্জিন? ফর্মে ‘আপত্তিজনক’ প্রশ্ন ঘিরে বিক্ষোভ ]
আপনি কি ভার্জিন? আপনার কি একাধিক স্ত্রী রয়েছে? এমনই ‘আপত্তিজনক’ প্রশ্নে ঠাসা একটি ফর্ম দেওয়া হয়েছিল বিহারের নামী এই প্রতিষ্ঠানের কর্মীদের। বিবাহ সংক্রান্ত এই ফর্ম ফিল আপ করতে প্রবল আপত্তি দেখিয়েছিলেন বহু কর্মীই। তাঁদের অভিযোগ, ওই ফর্মে বেশ কয়েকটি আপত্তিজনক প্রশ্ন তোলা হয়েছে। ফর্মের একটি জায়গায় কর্মীদের জানাতে হবে, তাঁরা ব্যাচেলর, বিধবা নাকি ভার্জিন। কর্মীদের অভিযোগ, ম্যারিটাল ডিক্লারেশন ফর্মের নামে এমন অশ্লীল, অবমাননাকর প্রশ্ন কেন জানতে চাইছেন সংস্থার কর্তৃপক্ষ? এ ধরনের প্রশ্নের উত্তর দেওয়া মহিলা কর্মীদের কাছে যথেষ্ট আপত্তিজনক। কোনও কর্মী ভার্জিন কি না বা তাঁর একাধিক স্ত্রী রয়েছে কি না-এর সঙ্গে কারও কর্মদক্ষতার কী সম্পর্ক, এই অভিযোগকে ঘিরে তোলপাড় শুরু হয়েছে দেশের চিকিৎসামহলে। তুমুল সমালোচনার মুখে অবশেষে ভার্জিন শব্দটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। বদলে আনম্যারেড শব্দটিকে আনা হয়।
[ ভিন ধর্মের যুবতীর সঙ্গে প্রেম, যুবককে নগ্ন করে গণপিটুনি স্থানীয়দের ]
যদিও বিহারের শিক্ষামন্ত্রী মঙ্গল পান্ডের সাফাইয়ে বিতর্ক কাটছে না। কেন ফর্মে ভার্জিন রাখা হয়েছে তার ব্যাখ্যা দিতে গিয়ে, অবিবাহিত ও ভার্জিন শব্দদুটিকে সমার্থক করে ফেলেছিলেন মন্ত্রী। তাঁর সাফাই, ভার্জিন মানে কন্যা বা কুমারী। যার অর্থ অবিবাহিত। এ নিয়েই জমেছে বিতর্ক। প্রগতিশীল সমাজে কী করে এ দুটি বিষয়কে এক করে দিলেন মন্ত্রী, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
সর্বশেষ খবর
-
‘প্রভু কারও অহংকার সয় না’, রথের দিনই ‘ধাম’ বিতর্কে মমতাকে বিঁধলেন জগন্নাথ দয়িতাপতি
-
‘রামজন্মভূমি থেকে বলছি, আমির খানকে খুন করলেই ৫ কোটি পুরস্কার’! ঘোষণা ধর্মগুরু জগৎগুরুর
-
‘হরমুজগামী জাহাজে ভারতীয়দের নেবেন না’, নাবিকদের বাঁচাতে বড় নির্দেশ কেন্দ্রের
-
আর্জেন্টিনার জয়ে বাংলাদেশের অলিগলিতে উৎসব, চট্টগ্রামে খেলা দেখতে গিয়ে রক্তাক্ত তরুণ
-
‘কিছু জেলা যেন বাংলাদেশ’, খুঁটিপুজোয় গিয়ে রাজ্যে মৌলবাদের বারবাড়ন্ত নিয়ে উদ্বেগ শমীকের