Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১০ জুলাই ২০২৬

কুলভূষণকে না ফেরালে ভারতে নিষিদ্ধ হতে পারেন পাক শিল্পীরা

পাকিস্তানের দুর্ব্যবহারের কড়া জবাব দিতে চলেছে ভারত ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৯, ২০১৯, ১৮:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৯, ২০১৯, ১৮:১৯

options
link
কুলভূষণকে না ফেরালে ভারতে নিষিদ্ধ হতে পারেন পাক শিল্পীরা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুরোধ-উপরোধে কাজ হয়নি। কোনওরকম নিয়ম কানুনের তোয়াক্কা না করেই ভারতীয় প্রাক্তন নৌসেনাকে ফাঁসির সাজা দিয়েছে পাকিস্তান। এবং তা নিয়ে অনড় অবস্থান সে দেশের। কোনওভাবেই কুলভূষণের ব্যাপারে কোনও সহযোগিতায় নারাজ পাকিস্তান। ভারতের হুঁশিয়ারিকে পাত্তা না দিয়েই কুলভূষণকে ফাঁসি দেওয়ার পথে এগোচ্ছে প্রতিবেশী দেশ। এবার এ ব্যাপারেই কঠোর পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র। পাকিস্তানি ভিসায় লাগাম টানা হতে পারে। দেশে নিষিদ্ধ হতে পারেন পাক শিল্পীরাও।

প্রবল গরম, তাই ট্রেন থামিয়ে স্নান করতে গেলেন চালক ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কুলভূষণের ব্যাপারে যে পদক্ষেপ নিয়েছে পাকিস্তান তাতে আন্তর্জাতিক নিয়মকানুন মানা হয়নি বলে অভিযোগ তুলেছিল ভারত। এবং সেনা আদালতের বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছিল। সংসদে এ ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানান, এর ফল ভাল হবে না। দ্বিপাক্ষিক সম্পর্কে এর প্রভাব পড়বে। সংসদে সরব হন বিরোধীরাও। তাঁদের দাবি ছিল, কুলভূষণকে যদি ফেরানো না যায়, তবে কেন্দ্র সরকারের ব্যর্থতা হবে। যেদিন ফাঁসির সাজা ঘোষণা হয়, সেদিনই পাক রাষ্ট্রদূত আবদুল বাসিতকে ডেকে প্রতিবাদপত্র ধরায়। এরপরই কুলভূষণ কোথায় আছেন তা জানতে চাওয়া হয়। বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়, পাকিস্তান এ ব্যাপারে কোনও তথ্য জানাচ্ছে না। এবং পরে পাক প্রতিরক্ষার তরফে জানানো হয়, ভারতের কোনও দাবি দাওয়াকেই পাত্তা দেওয়া হচ্ছে না। কুলভূষণ চরই ছিলেন, এবং সে কারণে তাঁর ফাঁসির সাজা বহাল থাকবে। এরপরই কঠোর পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র। সর্বভারতীয় এক সংবাদপত্রের দাবি, পাকিস্তানি ভিসায় লাগাম টানতে চলেছে কেন্দ্র। অর্থাৎ পাকিস্তান থেকে যারা ভারতে আসছেন তাদের গতিবিধি নিয়ন্ত্রিত হতে পারে। বা নাকচও হতে পারে তাদের ভিসা। সেক্ষেত্রে পাক শিল্পী-গায়করাও নিয়মের ফাঁস থেকে ছাড় পাবেন না। যদি ভিসা নাকচ হয় তবে শিল্পী-গায়কদের উপরই বড় প্রভাব পড়বে। কেননা তাঁরাই এদেশে বেশি আসেন।

গরুকেই জাতীয় প্রাণী ঘোষণা করুক বিজেপি, আবেদন মূুসলিম বিধায়কের  ]

এর আগেও উরি হামলার প্রেক্ষিতে ভারতে পাক শিল্পীদের কাজ করা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল। তবে তা ছিল পৃথক সংগঠনের দাবি। কেন্দ্র এরকম সিদ্ধান্ত নেয়নি। এবার সরকারি তরফে যদি তা বলব হয় তবে দুই দেশের শিল্প ক্ষেত্রে ফের বড় প্রভাব পড়বে বলেই মনে করছে বিভিন্ন শিবির।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.