সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ষণ৷ কথাটা শুনলেই বেশিরভাগ মানুষের মনে অবলা কোনও নারীচিত্রই ভেসে ওঠে৷ কিন্তু একথা অস্বীকার করার উপায় নেই যে পুরুষরাও ধর্ষণ বা লাঞ্ছনার শিকার হন৷ আর বেশিরভাগ ক্ষেত্রে বিচারের বঞ্চনারও৷
ভারতে পুরুষতান্ত্রিক সমাজে পুরুষদের যতই বলিষ্ঠ দেখানো হোক না কেন, শারীরিক হেনস্তার শিকার তাঁদেরও হতে হয়৷ শিক্ষাক্ষেত্রে এর হার বেশি বই কম নয়৷ এতদিন শুধু মহিলাদেরই এর বিরুদ্ধে অভিযোগ জানানোর অধিকার ছিল৷ কিন্তু, এবারে পুরুষদেরও সমানাধিকার দিতে চলেছে ইউজিসি৷ এই প্রথমবার পুরুষ ছাত্র, শিক্ষাকর্মীরাও যৌন নিগ্রহের অভিযোগ জানাতে পারবেন৷
বেশ কড়াভাবেই পালন করা হবে এই নিয়ম –
- নিগৃহিত ছাত্রকে নিগ্রহের তিন মাসের মধ্যে অভিযোগ দায়ের করতে হবে৷
- ইউজিসির নিয়ম অনুযায়ী নিগৃহিত পড়ুয়ার হয়ে বন্ধু, সহকর্মী, আত্মীয়, সহপাঠি বা মনোবিদ অভিযোগ জানাতে পারেন যদি তাঁর শারীরিক বা মানসিক পরিস্থিতি খুবই খারাপ হয়৷
- অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তা খতিয়ে দেখার জন্য কলেজ-বিশ্ববিদ্যালয় গুলিতে কমিটি গঠন করা হবে৷
- সমস্ত অভিযোগ ৩০ দিনের মধ্যে খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে৷
যদি কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয় এই নিয়ম মানতে অস্বীকার করে তবে কোপ পড়তে পারে তাদের বরাদ্দ অর্থের পরিমানে৷ ছাত্র-ছাত্রীর ক্ষেত্রে দোষ প্রমাণিত হলে বরখাস্ত করা হতে পারে আর শিক্ষাকর্মী বা শিক্ষকদের ক্ষেত্রে চাকরির নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে৷ তবে, ভুয়া অভিযোগ করলে অভিযোগকারীর বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে৷
সর্বশেষ খবর
-
প্রকৃতির রুদ্ররূপ, নেপালে বিপর্যয় এবং জরুরি কিছু প্রশ্ন
-
সাড়ে ৬ কোটিতে মিলবে না ছাড়! ২২ হাজার কোটির ঋণ মকুব মামলায় নয়া চাপে সুভাষ চন্দ্র
-
বিধ্বংসী বোলিংয়ের সঙ্গে অবিশ্বাস্য ক্যাচ শামির, বৈভব-ঈশানের ব্যাটে দলীপ ফাইনালে পূর্বাঞ্চল
-
আবোল তাবোল পাড়া এবার হাসিখুশি পাড়া! কোন চমক দেবে হাতিবাগানের এই পুজো?
-
নেপালে নিখোঁজ মাদ্রাজ হাই কোর্টের প্রাক্তন বিচারপতি, প্রধান বিচারপতিকে চিঠি বার অ্যাসোসিয়েশনের