সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনের আলো তখনও ফোটেনি৷ ভোরের কুয়াশা চিরে স্থানীয় বাসিন্দাদের কানে পৌঁছেছিল আর্ত চিৎকার৷ ছুটে এসে দেখা যায় বেলাইন হয়ে পড়ে রয়েছে ইন্দৌর-পাটনা এক্সপ্রেসের কামরাগুলি৷ নভেম্বর মাসে কানপুরের ভয়াবহ সেই ট্রেন দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা মানুষের মনে৷ অন্তত ১৫০ যাত্রী প্রাণ হারিয়েছিলেন সেই মর্মান্তিক ঘটনায়৷
নীতি পুলিশের হাতে হেনস্তার শিকার, অপমানে আত্মঘাতী যুবক
কিন্তু সেই ঘটনা মোটেও দুর্ঘটনা ছিল না, ছিল নাশকতা৷ উত্তরপ্রদেশের গোন্দা এলাকায় প্রচার করতে গিয়ে এই কথা বললেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এদিন মোদি জানান, দুর্ঘটনার তদন্ত করতে গিয়ে কয়েকজন ধরা পড়েছে৷ ধৃতদের কাছ থেকেই জানা গিয়েছে, কানপুরের ট্রেন লাইনচ্যুত হওয়ার নেপথ্যে সীমান্তপারের জঙ্গিদের হাত রয়েছে৷
‘নমস্তে গ্যাং’-এর আতঙ্কে ত্রস্ত রাজধানী
সম্প্রতি সামশুল হোডা নামে এক নেপালের বাসিন্দাকে গ্রেফতার করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ জানা গিয়েছে, নেপালের ওই বাসিন্দার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল আইএসআই ও দাউদ ইব্রাহিমের৷ ঘটনায় আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে৷ তাদেরও পাকিস্তান যোগ স্পষ্ট৷ শুধু পাকিস্তান নয় ,মালয়েশিয়া এবং আরব আমিরশাহিতেও জাল বিস্তার করেছিল এই জঙ্গিরা৷ সেই প্ররিপ্রেক্ষিতেই শুক্রবার মোদি কানপুরের ঘটনাকে নাশকতা বলে উল্লেখ করেছেন৷
প্যারাগ্লাইডার বানিয়ে তাক লাগলেন এই স্কুলছুট যুবক
তবে প্রধানমন্ত্রী এই বক্তব্যকে সমর্থন করেননি উত্তরপ্রদেশের ডিজিপি জাভেদ আহমেদ৷ তাঁর দাবি, সরকারি তদন্তের প্রাথমিকভাবে তেমন কিছু উঠে আসেনি৷
সর্বশেষ খবর
-
দেওর-বউদির পরকীয়া! সম্পর্ক ভাঙতে চাইতেই রান্না ঘরে বধূকে কুপিয়ে ‘খুন’ মালদহে
-
লিভ ইন সঙ্গীকে খুন! ঘটনাস্থলে নিয়ে গিয়ে অভিযুক্তকে দড়ি দিয়ে বেঁধে মার পুলিশের, ভিডিও ভাইরাল
-
উইকএন্ড পার্টিতে মদের ফোয়ারা, পরপর ৯ জনের মৃত্যু! নেপথ্যে বিষমদ?
-
সক্রিয় মৌসুমি অক্ষরেখায় সোম থেকেই বঙ্গে ফের বাড়বে বৃষ্টি, জারি হলুদ সতর্কতা
-
হিন্দু অনুষ্ঠানে বিধর্মীদের প্রবেশ নয়, মহারাষ্ট্রে গরবা’য় মুসলিমদের নিষিদ্ধ ঘোষণা বিশ্ব হিন্দু পরিষদের