সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অগাস্টা চপার কেলেঙ্কারিতে এবার প্রাক্তন বায়ুসেনা প্রধান এসপি ত্যাগীকে গ্রেফতার করল সিবিআই৷ প্রায় ৩৭০০ কোটি টাকার এই কেলঙ্কারিতে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্যি প্রমাণিত হওয়ার পরই তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়৷
রাজনৈতিক নেতাদের প্রভাবিত করে অগাস্টা ওয়েস্টল্যান্ডকে অনৈতিকভাবে চুক্তি পাইয়ে দেওয়ার অভিযোগ ছিল তখনকার বায়ুসেনা প্রধান ত্যাগীর বিরুদ্ধে৷ সিবিআই এর আগে মোট ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে৷ তাঁদের মধ্যে ছিলেন ত্যাগীও৷ জানা গিয়েছিল, চপারগুলির ওড়ার উচ্চতা কমিয়ে দেন ত্যাগী৷ তার ফলেই চুক্তি পেয়ে যায় অগাস্টা৷ তাঁর খুড়তুতো ভাই বায়ুসেনার পরবর্তী প্রধান হতে চলেছেন নিশ্চিত জেনেই এই চুক্তিতে মাথা গলান ত্যাগী৷ এক দালালের হাত ধরেই কেলেঙ্কারিতে তিনি জড়িয়ে পড়েন বলে অভিযোগ৷ তার ভিত্তিতেই এবার সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন তিনি৷ যদিও ত্যাগী এখনও এ অভিযোগ অস্বীকার করছেন৷ জানাচ্ছেন, উড়ানের উচ্চতা কমানোর সিদ্ধান্ত তাঁর একার নয়৷ আরও নানা বিভাগ একসঙ্গে বসেই সে সিদ্ধান্ত অনুমোদন করেছিল৷
সর্বশেষ খবর
-
হিমবাহে বিপদ, নেপাল থেকে শিক্ষা নিচ্ছে সিকিম! বিপদ রুখতে কী ব্যবস্থা
-
‘বাংলার প্রসারে বাধা, ইংরাজিতে তালা কমিউনিস্টদের’, শিক্ষাকে ‘দূষিত’ করায় তৃণমূলকেও তোপ মুখ্যমন্ত্রীর
-
টানা জল ছাড়ছে ডিভিসি, হু হু করে ঢুকছে গ্রামে! ভারী বৃষ্টির সতর্কতা, সতর্ক নবান্ন
-
বিশ্বকাপের আগে পারফেক্ট প্রস্তুতি! বিরাটদের নিয়ে মেগা পরিকল্পনা বিসিসিআইয়ের
-
কারা বাদ যাবেন, কাদের ছাড়? অভিন্ন দেওয়ানি বিধির রূপরেখা তৈরি শুরু, জরুরি বৈঠকে শুভেন্দুর কমিটি