সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারিবারিক হিংসার অভিযোগে গ্রেফতার করা হল দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের জামাইকে৷ অভিযুক্ত সৈয়দ মহম্মদ ইমরানের বিরুদ্ধে হেনস্তা ও প্রতারণার অভিযোগ এনেছেন শীলা দীক্ষিতে মেয়ে লতিকা৷ দিল্লির বড়খাম্বা রোড পুলিশ স্টেশনে কিছুদিন আগেই অভিযোগ দায়ের করা হয়৷
সেই অভিযোগের ভিত্তিতেই দু’দিন আগে বেঙ্গালুরু থেকে ইমরানকে গ্রেফতার করে দিল্লি পুলিশ৷ দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরেই অশান্তি চলছিল ইমরান ও লতিকার মধ্যে৷ গত দশ মাস ধরে তাঁরা আলাদা থাকতে শুরু করেন৷ দু’জনের দুই সন্তানও রয়েছে৷ ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে মামলা শুরু করেছে পুলিশ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রীর জামাইকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ