সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দত্তক কন্যাদের যৌন হেনস্থার অভিযোগ উঠল প্রবীণ গবেষকের বিরুদ্ধে৷ নাগপুর NEERI-র প্রাক্তন সহ-গবেষক ৭২ বছরের মকসুদ আনসারিকে তিন নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগে বুধবার সন্ধ্যায় গ্রেফতার করল পুলিশ৷
নাবালিকাদের অভিযোগ, আনসারি প্রতিদিন তাঁদের উপর যৌন নির্যাতন চালাত৷ গবেষকের দত্তক নেওয়া সন্তানদের তিনটিই মেয়ে৷ পিতা-মাতাহীন এই মেয়েদের লেখাপড়া শিখিয়ে সমাজের উপযুক্ত করে তুলতেই তাদের দত্তক নিয়েছিল আনসারি৷ সবচেয়ে বড় মেয়েটির বয়স যেখানে মাত্র ১৬, মেজটির বয়স ১১ এবং সবচেয়ে ছোট মেয়েটির বয়স সাড়ে ছয় বছর৷
আনসারির বড় মেয়ের দাবি, সে যখন প্রথম শ্রেণির ছাত্রী তখন থেকেই আনসারি তার উপর যৌন নির্যাতন চালায়৷ শুধু তাই নয়, দত্তক নেওয়া মেয়েকে বিয়ের প্রস্তাব পর্যন্ত দিয়েছিল প্রবীণ আনসারি৷
পুলিশের তরফে জানানো হয়েছে, আনসারির বাড়িতে তল্লাশি চালিয়ে কোনওরকম দত্তকের কাগজপত্র উদ্ধার করতে পারেনি পুলিশ৷ কোন পদ্ধতিতে আনসারি এই মেয়েগুলিকে দত্তক নিয়েছে বলে দাবি করেছে তা নিয়েও ধন্দে রয়েছে পুলিশ৷ ধানটোলি পুলিশ POCSO অ্যাক্টে আনসারির বিরুদ্ধে মামলা রুজু করেছে৷ নাবালিকাদের সুরক্ষা দেওয়ার নাম করে যৌন নির্যাতন চালানোর জন্য এই মামলা রুজু করা হয়েছে আনসারির বিরুদ্ধে৷
বহুদিন ধরে যৌন নির্যাতনের শিকার আনসারির বড় মেয়ে তার স্কুলের এক বন্ধুর পরিবারের মাধ্যমে একটি এনজিও’র সঙ্গে যোগাযোগ করে এবং সেই সংস্থার সাহায্যেই তিন মেয়েকে উদ্ধার করে পুলিশ৷
বর্তমানে এই তিন মেয়ের লেখাপড়া এবং থাকার ব্যবস্থা করেছে ওই স্বেচ্ছাসেবি সংস্থা৷
সর্বশেষ খবর
-
শেষ শ্রাবণে নিম্নচাপ-কাঁটা! ‘মেঘভাঙা বৃষ্টি’র মাঝে দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
-
ধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! গ্রেপ্তার হতে চলেছেন অভিষেক পোড়েল
-
পানিহাটি শ্মশানঘাটে সেদিন কী ঘটেছিল? শুভেন্দুর নির্দেশের পরই নয়া এফআইআর অভয়ার বাবার
-
‘বান্ধবী’ কোমলের সঙ্গে বিমানবন্দরে গোবিন্দা! সুনীতার খোঁচা ‘ওঁর মতিভ্রম হয়েছে’
-
বিএনপি-র মহাসচিব থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি! দৌড়ে এগিয়ে মির্জা ফখরুল