সুমিত বিশ্বাস: মাওবাদী হামলায় ফের রক্তাক্ত ঝাড়খণ্ড৷ এবার ঘটনাস্থল ঝাড়খণ্ডের সরাইকেলা-খাড়শোয়ার তিরুলডিগির কুকরুবাজার৷ এই ঘটনায় এখনও পর্যন্ত চারজন পুলিশকর্মী শহিদ হয়েছেন৷ নিখোঁজ আরও একজন৷ তাঁর খোঁজে তল্লাশি জারি রাখা হয়েছে৷ নিহত ওই পুলিশকর্মীদের অস্ত্রশস্ত্র লুট করে নিয়ে চলে গিয়েছে মাওবাদীরা৷ হামলার ঘটনার পর থেকেই এলাকার নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হয়েছে৷ চলছে পুলিশি টহলদারি৷
[ আরও পড়ুন: ফেসবুকে মুখ্যমন্ত্রীকে তোপ, অসমে গ্রেপ্তার বিজেপি-র মিডিয়া সেলের কর্মী]
শুক্রবার বিকেলে তখন কুকরুবাজার ভিড়ে ঠাসা৷ সেই সময় দুজন এএসআই-সহ মোট পাঁচজন পুলিশকর্মী একটি গাড়ি করে টহলদারি চালাচ্ছিলেন৷ আচমকাই সেই সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা৷ কিছু বুঝে ওঠার আগেই রক্তাক্ত অবস্থায় গাড়ি থেকে ছিটকে মাটিতে পড়ে যান পুলিশকর্মীরা৷ ভরা বাজারের মাঝে আচমকা মাওবাদী হামলার ঘটনায় ততক্ষণে ছুটোছুটি শুরু হয়ে গিয়েছে৷ দোকানপাট বন্ধ করে ক্রেতা-বিক্রেতা উভয়েই কোনওক্রমে প্রাণ বাঁচান৷ বেশ কিছুক্ষণ পুলিশ আধিকারিকরা রাস্তায় পড়ে ছটফট করতে করতেই মারা যান৷ চারজন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে৷ এই ঘটনার পর থেকে নিখোঁজ আরও এক পুলিশকর্মী৷ নিহত ওই পুলিশকর্মীদের কাছে থাকা অস্ত্রশস্ত্র নিয়ে চম্পট দেয় মাওবাদীরা৷
[ আরও পড়ুন: ফের জঙ্গি আতঙ্ক পুলওয়ামায়, সেনার গুলিতে খতম ২ জেহাদি]
এদিকে, খবর পেয়ে বেশ কিছুক্ষণ পর পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়৷ এই ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকা৷ বাড়তি নিরাপত্তার বন্দোবস্তও করা হয়েছে৷ বেশ কয়েকদিন আগে ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলায় আইইডি বিস্ফোরণ হয়৷ তাতেই বেশ কয়েকজন জওয়ান জখম হয়েছিলেন৷ মাত্র কয়েকদিনের মধ্যে আবারও মাও হামলার ঘটনায় চিন্তার ভাঁজ আরও চওড়া হচ্ছে প্রশাসনিক আধিকারিকদের৷
সর্বশেষ খবর
-
এবার রাডারে অভিষেকের ডায়মন্ড হারবার এফসি, ‘টাকা আসত কোথা থেকে?’, প্রশ্ন ক্রীড়ামন্ত্রী নিশীথের
-
উন্নত রাডারেও অদৃশ্য! চিন-পাকিস্তানের চিন্তা বাড়িয়ে ভারতকে সু-৫৭-এর প্রস্তাব পুতিনের
-
কল্যাণীতেই হবে বিমানবন্দর, জোরালো বার্তা শান্তনুর, ওয়াটার মেট্রো নিয়ে কী বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর?
-
‘সব কর্মফল! তৃণমূল জিতলে স্বরূপ বিশ্বাসকে আটকানো মুশকিল হত’, বিস্ফোরক দেব
-
স্বরূপের গ্রেপ্তারির পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল কিং সাইজ বেড, রাশি রাশি সরকারি জলের বোতল