সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের বিভিন্ন রেল স্টেশনগুলিতে বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল কেন্দ্র এবং গুগলের তরফ থেকে৷ সেই প্রতিশ্রুতি মেনেই ২০১৬ সালে বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা চালু হয়েছিল ভারতের বিভিন্ন রেল স্টেশনে৷ আর বছর শেষে দক্ষিণ ভারতের কোল্লাম স্টেশনে বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা চালু করার মাধ্যমে মূলত ১০০টি স্টেশনে বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য পূরণ করল ভারতীয় রেল৷
জানা গিয়েছে, চলতি বছরে দেশের ১০০টি স্টেশনে এই পরিষেবা পৌঁছে দেওয়ার সাফল্যে স্বভাবতই খুশি রেল কর্তৃপক্ষ৷ আগামী বছর দেশের আরও ৪০০টি স্টেশনে এই পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে রেলের তরফ থেকে জানানো হয়েছে৷
প্রসঙ্গত, চলতি বছর জানুয়ারি মাসে প্রথমবার মুম্বই সেন্ট্রাল স্টেশনে বিনামূল্যে ওয়াই-ফি পরিষেবা চালু করা হয়েছিল রেলের পক্ষ থেকে৷ এরপর একে একে বেঙ্গালুরু, হাওড়া, কানপুর, মথুরা, আলিগড়, মথুরা, বরেলির মতো স্টেশনগুলিতেও চালু হয়েছিল এই পরিষেবা৷
রেলের তরফ থেকে দাবি করা হয়েছে, এই বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবার ফলে প্রতিদিন প্রায় এক কোটি মানুষ উপকৃত হন৷ আর এই পরিষেবাই যাতে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায় সেই উদ্যোগই নেওয়া হবে রেলের পক্ষ থেকে৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১