সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের সবচেয়ে সস্তা স্মার্টফোন, ফ্রিডম ২৫১ বাজারে এনে হইচই ফেলে দিয়েছিল ‘রিঙ্গিং বেলস’৷ জন্মলগ্ন থেকেই ওই সংস্থার নিত্যসঙ্গী ছিল বিতর্ক৷ সেই সংস্থাই কি এবার বন্ধ হওয়ার মুখে, উঠছে প্রশ্ন!
ইতিমধ্যেই প্রায় সাত কোটি মানুষ সংস্থার সবচেয়ে সস্তা স্মার্টফোন কিনতে চেয়ে ‘রিঙ্গিং বেলস’-এর ওয়েবসাইটে নাম নথিভুক্ত করেন৷ কিন্তু প্রতিশ্রুতি মোতাবেক হ্যান্ডসেটগুলি গ্রাহকদের হাতে পৌঁছে দিতে ব্যর্থ হয় সংস্থা৷ সংস্থার বিরুদ্ধে দুর্নীতি ও আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠে৷ মাত্র ২৫১ টাকায় কোনও সংস্থা কী করে স্মার্টফোন বিক্রি করতে পারে, সেই নিয়ে সংসদেও আলোচনা হয়৷ আয়কর বিভাগ হানা দেয় সংস্থার দফতরে৷ সেই সংস্থাই সম্ভবত এবার বন্ধ হয়ে যাচ্ছে, দাবি করেছে TeleAnalysis৷
তাদের দাবি, ‘রিঙ্গিং বেলস’-এর কর্ণধার সংস্থাটি বন্ধ করে আরেকটি নতুন সংস্থা তৈরি করেছেন৷ এমডিএম ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড নামে ওই নয়া সংস্থার সদর দফতর নয়াদিল্লির কৈলাশ কলোনিতে৷ ‘রিঙ্গিং বেলস’-এর সিইও ধরনা গোয়েল নাকি ইতিমধ্যেই পদত্যাগ করেছেন৷ যদিও ‘রিঙ্গিং বেলস’ এই রিপোর্ট ভুল বলে দাবি করে জানিয়েছে, তারা ইতিমধ্যেই প্রায় ৭০ হাজার হ্যান্ডসেট গ্রাহকদের হাতে পৌঁছে দিয়েছে৷
সর্বশেষ খবর
-
১০৮ জন উদ্ধার হলেও এখনও নেপালে নিখোঁজ ২৭৫ ভারতীয়, জানাল বিদেশমন্ত্রক
-
গাড়ি থামিয়ে জোর করে টাকা আদায়! সাসপেন্ড কলকাতা পুলিশের দুই কর্মী
-
অশোকনগরে শুরু তেল উৎপাদন, তৃণমূলকে দুষে শমীক লিখলেন, ‘শক্তিশালী হোক বাংলার অর্থনীতি’
-
স্মার্টওয়াচ অতীত, শরীরের খুঁটিনাটি হিসেব রাখবে অত্যাধুনিক ‘টেম্পল’, কবে আসছে ভারতের বাজারে?
-
পঞ্চায়েত দুর্নীতিতে জিরো টলারেন্স! ‘কাউকে ছাড়া হবে না’, কড়া বার্তা মন্ত্রী দিলীপের