সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক বাজেট বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র৷ বললেন, নোট বাতিলের পর দেশে অর্থনৈতিক জরুরি অবস্থা চলছে৷ এই পরিস্থিতিতে প্রাক-বাজেট নিয়ে আলোচনা অর্থহীন৷
বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি রাজ্যগুলির সঙ্গে নয়াদিল্লিতে প্রাক-বাজেট সম্মেলন শুরু করেন৷ জিএসটি-র মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এদিন আলোচনা হওয়ার কথা৷ আগামী পয়লা ফেব্রুয়ারি বাজেটে রাজ্যগুলির কী প্রত্যাশা, সেটা জানতে চেয়েই এদিনের বৈঠকের ডাক দেওয়া হয়৷
বিশেষজ্ঞদের অনুমান, নোট বাতিলের পর এদিনের প্রাক বাজেটে রাজ্যগুলিকে আরও বেশি করে সাহায্য করার প্রস্তাব দেবে কেন্দ্র৷ পাশাপাশি, রাজ্যগুলির রাজস্ব আদায় মার খেয়েছে, কেন্দ্রের কাছে এই নালিশ জানাবে রাজ্যগুলি৷
Saying with heavy heart that I walked out of the pre budget meet after my presentation, country’s growth being sacrificed: Amit Mitra,WB FM pic.twitter.com/L67JUG4bR2
— ANI (@ANI_news) January 4, 2017
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ