সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী কবে বিয়ে করছেন? কেই বা হতে চলেছেন গান্ধী পরিবারের পরবর্তী পুত্রবধূ? তা নিয়ে জল্পনার জল কম গড়ায়নি৷ রাজনীতির ময়দানে মোস্ট এলিজেবল ব্যাচেলরকে নিয়ে নানা গুঞ্জনও শোনা গিয়েছে৷ সেই প্রসঙ্গকেই আবারও উসকে দিলেন তেলেগু দেশম পার্টির সাংসদ জেসি দিবাকর রেড্ডি৷
চলতি বছর মে মাসে রায়বরেলির নেত্রী অদিতি সিংয়ের সঙ্গে নাম জড়ায় রাহুল গান্ধীর৷ অদিতির সঙ্গে কংগ্রেস সভাপতির ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ অবশেষে রাহুল নিজের জীবনসঙ্গিনী খুঁজে পেয়েছেন মন্তব্য করেন অনেকেই৷ এমনকি অদিতির পরিবারের সঙ্গে সোনিয়া গান্ধী কথা বলবেন বলেও রটে যায়৷ পরিস্থিতি সামাল দিতে আসরে নেমে পড়েন স্বয়ং অদিতি৷ গোটা বিষয়টি গুঞ্জন ছাড়া যে কিছুই নয় তা পরিষ্কার করে দেন তিনি৷ রাহুল গান্ধীকে নিজের ভাই বলেও উল্লেখ করেন অদিতি৷
[রাহুল গান্ধী ‘দাদার মতো’, বিয়ের জল্পনা ওড়ালেন অদিতি]
এরই মাঝে টিডিপি সাংসদ জেসি দিবাকর রেড্ডির দাবিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠল রাহুলের বিয়ের গুঞ্জন৷ তিনি দাবি করেন, সোনিয়া গান্ধীর সঙ্গেও তাঁর কথা হয়েছে৷ ‘ব্রাহ্মণ পরিবারের ভাল’ কোনও মেয়েকেই তাঁর বিয়ে করা উচিত বলেই পরামর্শ দেন রেড্ডি৷ উত্তরপ্রদেশের ভোটবাক্সের বেশিরভাগ অংশই ব্রাহ্মণ সম্প্রদায়ের দখলে৷ উত্তরপ্রদেশে কংগ্রেসের উত্থানের জন্য এমন পরামর্শ বলেও সাফাই দেন ওই বিধায়ক৷ উত্তরপ্রদেশ কার দখলে থাকবে, তা নিয়ে রাজনৈতিক টানাপোড়েন অব্যাহত৷ এখনও পর্যন্ত গেরুয়া শিবির শক্তিশালী৷ তবে কংগ্রেসেরও টার্গেট উত্তরপ্রদেশ৷ তার আগে টিডিপি সাংসদের এমন দাওয়াইতে গান্ধী-পুত্র কান না দেওয়ায় বেজায় বিরক্ত রেড্ডি৷
When I was in Congress I suggested to Sonia Gandhi that Rahul needs support of UP Brahmins. Brahmin community is ruling in UP.That is why I suggested to her that get Rahul married to a good Brahmin girl . But Sonia Gandhi didn’t listen to me: JC Diwakar Reddy,TDP MP (4.7.18) pic.twitter.com/AXHl1MR5UA
— ANI (@ANI) July 6, 2018
[রাহুল গান্ধী ‘মানসিক ভারসাম্যহীন’, ফের কুকথা বিজেপি সাংসদের]
টিডিপি সাংসদের এমন প্রস্তাব সামনে হতেই বইছে সমালোচনার ঝড়৷ রাজনীতির প্রয়োজনে বৈবাহিক সম্পর্ক তৈরি করা মোটেই কাজের কথা নয় বলে তোপ দাগেন কেউ কেউ৷ আবার কারও কারও মত, রেড্ডি এভাবে পরিকল্পনামাফিক বর্ণ বিভাজন করার চেষ্টা করছে৷ তবে নিজের দাবিতে অনড় রেড্ডি৷ হাজারও সমালোচনার পরেও নিজের অবস্থানে অনড় সে৷
সর্বশেষ খবর
-
ঋতব্রতর ‘বিরোধী’ দলনেতা নির্বাচনকে চ্যালেঞ্জ করবে কালীঘাট? কল্যাণ বলছেন, ‘আদালতে প্রমাণ হবে’
-
নিজের রাজ্যের লিগেই অবিক্রীত রাহুল, আইপিএলে দারুণ ফর্ম সত্ত্বেও কেন এই অবস্থা?
-
প্রেমে প্রত্যাখ্যানের বদলা! অফিসে সহকর্মীদের সামনে তরুণীকে কুপিয়ে ‘খুন’ প্রাক্তন প্রেমিকের, প্রকাশ্যে ভিডিও
-
শুভেন্দুর পূর্ব মেদিনীপুর থেকে শুরু, প্রথম জেলা পরিষদ হাতছাড়া তৃণমূলের, পদ ছাড়লেন সভাধিপতি
-
সরকারি শিক্ষকরা প্রাইভেট টিউশন বন্ধ না করলে কড়া শাস্তি, নির্দেশিকা জারি শুভেন্দু সরকারের