নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে বিরল প্রজাতির মাকড়সা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল শুক্রবার৷ তবে উদ্ধার হওয়া মাকড়সাটি ট্যারান্টুলা প্রজাতির কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে৷ শুক্রবার ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের রোহিনী বনপুরার বাসিন্দা পঙ্কজ মাইতির বাড়িতে বড় আকারের একটি মাকড়সার দেখা মেলে৷ খবর ছড়াতেই স্থানীয় বাসিন্দারা পঙ্কজবাবুর বাড়িতে সকাল সকাল সবাই হাজির হয়ে যান৷
মাকড়সাটিকে খুব সাবধানে একটি জারে ভরে রাখা হয়৷ গত সাত আট মাস আগে এই বনপুরা গ্রামে বেশ কয়েকটি বড় লোমশ মাকড়সা বেরিয়েছিল৷ তখনও এলাকাবাসীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছিল৷ এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বাচ্চাদের নিয়ে তাঁরা রীতিমতো আতঙ্কে রয়েছেন৷ তাঁদের দাবি, বন দফতর চেষ্টা করুক আবার যাতে এভাবে বড় প্রজাতির মাকড়সা বা ট্যারান্টুলা না বেরোয়৷ বন দফতরের পক্ষ থেকে জানান হয়, মাকড়সাটি ট্যারান্টুলা কি না তা পরীক্ষা করে দেখা হবে৷ মাকড়সাটিকে জারে বন্দি করে খড়গপুরের ডিভিশনের কলাইকুণ্ডা রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়েছে৷
[২৩ এপ্রিল রাজ্য জয়েন্ট, পরীক্ষাকেন্দ্রে নিষিদ্ধ পেন ও ঘড়ি]
সর্বশেষ খবর
-
অন্তঃসত্ত্বা অবস্থাতেই পায়ে সংক্রমণ! আলিপুর চিড়িয়াখানায় সিংহীর মর্মান্তিক মৃত্যু
-
সায়াহ্নে সূর্যোদয়! ‘কেরিয়ারের এই পর্যায়ে…’, দেশের প্রতি ভালোবাসায় আজও নতুন অনুভূতি বিরাটের
-
আমেরিকার বৃহত্তম স্টিল প্ল্যান্ট বানাবে ভারতীয় সংস্থা, নিজেই নিজের পিঠ চাপড়ালেন ট্রাম্প!
-
মাত্র ৫০ হাজার দিলেই মিলবে ফ্ল্যাট! বড় ঘোষণা অর্জুনের, কারা পাবেন?
-
পুজোর এন্ট্রি পাস নিয়ে বিপুল আর্থিক দুর্নীতি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ইডি