Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ১৩ জুলাই ২০২৬

যোগ শেখানোর অজুহাতে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ যোগীর রাজ্যে

অভিযুক্ত কলেজ আধিকারিক গ্রেপ্তার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২২, ২০১৭, ০৫:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২২, ২০১৭, ০৫:৪১

options
link
যোগ শেখানোর অজুহাতে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ যোগীর রাজ্যে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খোদ প্রধানমন্ত্রী যোগের গুরুত্ব বোঝাতে লখনউয়ের ময়দানে নেমেছেন। নরেন্দ্র মোদীর উত্তরপ্রদেশে থাকার দিনে যোগ দিবসে লজ্জা বাড়ালেন হরদইয়ের এক কলেজ আধিকারিক। যোগ চলাকালীন ওই আধিকারিক এক ছাত্রীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

[মহিলার নগ্ন ছবি শেয়ার করার অভিযোগে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে মামলা]

আন্তর্জাতিক যোগ দিবসে গোটা দেশ যখন শরীরচর্চায় ব্যস্ত। দেশের নানা প্রান্তে যোগ নিয়ে উৎসাহের মেজাজ। দেশের প্রধানমন্ত্রী থেকে একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রীরাও সাধারণ মানুষের সঙ্গে যোগ ব্যায়াম করেন। মানুষের জীবনে যোগ কতটা প্রয়োজন তা বোঝাতে উত্তরপ্রদেশের লখনউয়ে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেই রাজ্যে যোগ দিবসের দিন ঘটল অঘটন। লখনউ থেকে ১১০ কিলোমিটার দূরে হরদইয়েও প্রবল উদ্দীপনায় ছিল যোগ দিবস। হরদইয়ের একটি কলেজে যোগ ব্যায়াম চলাকালীন বিপত্তি ঘটে। অভিযোগ, ছাত্রীরা যখন আসন করছিলেন তখন ওই কলেজের এক আধিকারিক তাদের সঙ্গে আপত্তিকর আচরণ করেন। এক ছাত্রীর শ্লীলহাতাহানি করা হয়। যা নিয়ে পডু়য়াদের মধ্যে হইহই পড়ে যায়। অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। বুধবার দুপুরে যোগপর্ব মেটার পর ছাত্রীরা দল বেঁধে স্থানীয় থানায় যান। পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কলেজ আধিকারিককে গ্রেপ্তার করেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[যোগ দিবসে এ কী করলেন বিজেপির দুই মন্ত্রী?]

হরদইয়ের ঘটনায় প্রশ্ন উঠেছে, নিজের কলেজে যদি ছাত্রীরা নিরাপদ না হন, তাহলে আর কোথায় আসন করবেন। কলেজ কর্তৃপক্ষ অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে। তবে প্রধানমন্ত্রী রাজ্য সফরের দিনে এই ঘটনা জেলা প্রশাসনের মুখ পুড়িয়েছে। যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পরও উত্তরপ্রদেশের এই ঘটনা বুঝিয়ে দিল নারী সুরক্ষা সেই তিমিরেই রয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.