সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন প্রেমিকাকে পুড়িয়ে মেরে নিজেও আত্মঘাতী হল যুবক৷ বুধবার ঘটনাটি ঘটেছে কেরলের কোট্টায়ামের স্কুল অফ মেডিক্যাল এডুকেশন কলেজে৷ ক্লাস চলাকালীনই এই ঘটনা ঘটে৷
জানা গিয়েছে, আদর্শ নামে ওই যুবক কলেজেরই প্রাক্তন ছাত্র৷ দুই বছর আগে পাশ করে সে৷ নিহত তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল তার৷ তবে পরিবারের আপত্তির কারণে সেই সম্পর্ক থেকে সরে আসেন ওই তরুণী৷ জানা গিয়েছে, এর পর থেকেই আদর্শ নানা ভাবে উত্যক্ত করত তাঁকে৷ মেরে ফেলার হুমকিও দিয়েছিল বেশ কয়েকবার৷
ওড়িশা-অন্ধ্র সীমান্তে মাও হানায় নিহত ৫ পুলিশকর্মী
বুধবার ফিজিওথেরাপির ক্লাস চলাকালীন পেট্রল ভর্তি বোতল নিয়ে ক্লাসরুমে প্রবেশ করে আদর্শ৷ নিজের ও তরুণীর গায়ে পেট্রল ঢালতে থাকে সে৷ তরুণী পালানোর চেষ্টা করলে তাঁর দিকে লাইটার ছুড়ে মারে৷ তারপর আগুন ধরিয়ে দেয় নিজের গায়েও৷ পুরো ক্লাসের সামনেই ঘটে গোটা ঘটনা৷ কোনওমতে আগুন নিভিয়ে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই মৃত্যু হয় দু’জনের৷ তরুণীকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন আরও দু’জন পড়ুয়া৷ তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনাটি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ৷
বিতর্কিত বাজেট আরও বিতর্কিত আকার ধারণ করল: মুখ্যমন্ত্রী
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’