সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির লাগোয়া শৌচালয়ে স্নান করতে গিয়ে অস্বস্তিতে পড়েছিলেন এক যুবতী৷ খেয়াল করে দেখেন পড়শি এক তরুণ উঁকি দিয়ে দেখছে তাঁকে৷ আর এরপরই নগ্ন অবস্থায় তাঁকে দেখে ফেলায় লজ্জায় আত্মহত্যা করার চেষ্টা করেন তিনি৷ মারাত্মক জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
ঘটনা রাজস্থানের ভিলওয়ারা জেলার দেলানা গ্রামের৷ বাড়ির সংলগ্ন ঘেরা জায়গায় স্নান করছিলেন বছর কুড়ির ওই যুবতী৷ আচমকা দেখেন এক তরুণ তাঁকে দেখছে৷ তা দেখেই তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন৷ তাঁর আওয়াজ শুনেই ছুটে আসে বাড়ির লোক৷ হাতেনাতে বছর আঠেরোর ওই তরুণকে পাকড়াও করে যুবতীর মামা৷ অভিযুক্তকে বকাবকি করে ছেড়েও দেওয়া হয়৷
কিন্তু এখানেই শেষ নয় ঘটনার৷ এরপর তরুণের বাবা ও আত্মীয় মেয়েটির বাড়ি এসে বচসা শুরু করেন৷ পুরো ঘটনার জন্য নিজেকে দায়ী করে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই যুবতী৷ মারাত্মক জখম অবস্থায় আপাতত হাসপাতালে তিনি৷
ইতিমধ্যেই অভিযুক্তর বাবা ও আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ৷ যদিও অভিযুক্ত পলাতক৷ পুলিশের সন্দেহ, ওই তরুণের সঙ্গে হয়তো কোনও আপত্তিজনক অবস্থায় যুবতীকে দেখে ফেলেছিলেন তাঁর মামা৷ আর তাই দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে৷ হাসপাতালে যুবতীর বয়ান নিয়েই তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে পুলিশ৷
ছবি-প্রতীকী
সর্বশেষ খবর
-
ভয় দেখিয়ে অভিনেত্রীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার বর্ষীয়ান পরিচালক
-
বাঘের মুখে প্লাস্টিক থেকে থার্মোকলের দূষণে জেরবার ম্যানগ্রোভ, শিরে সংক্রান্তি সুন্দরবনের!
-
শিয়রে শুল্কের খাঁড়া, অশনি সংকেতের মাঝেই মোদিকে ফোন ট্রাম্পের ডেপুটি ভ্যান্সের
-
দিঘার সৈকতে উঠল টন টন ইলিশ, এবার সস্তায় মিলবে রুপোলি শস্য?
-
বালোচিস্তানের সোনার খনি থেকে পাততাড়ি গোটাচ্ছে চিন! সিপিএসই-র ভবিষ্যৎ নিয়েও উদ্বিগ্ন পাকিস্তান