সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিম্নবর্ণের পরিবারে জন্মেছিল এক কিশোর৷ কিন্তু বন্ধুত্ব কি আর ধর্ম-বর্ণ বোঝে? তাই উচ্চবর্ণের পরিবারের মেয়ের সঙ্গেই বন্ধুত্ব পাতিয়েছিল সে৷ বন্ধুকে ভালবেসে চকলেট দিয়েছিল৷ কিন্তু মাতব্বরদের চোখে সেটাই ছিল কিশোরের ‘অপরাধ’৷ শাস্তিস্বরূপ কিশোরকে উলঙ্গ করে ঘোরানো হল গোটা গ্রামে৷ এই ঘটনায় আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে৷
[বাড়ি যাবেন না, জঙ্গি হামলা রুখতে অফিসারদের বার্তা জম্মু-কাশ্মীর পুলিশের]
দু’দিন ধরে এই ঘটনাকে কেন্দ্র করেই থমথমে মহারাষ্ট্রের কোলাপুর৷ মাসখানেক আগে উচ্চবর্ণের পরিবারের এক কিশোরীর সঙ্গে বন্ধুত্ব তৈরি হয় বছর তেরোর কিশোরের৷ বন্ধুত্বের গভীরতা নজরে আসে দুটি পরিবারের৷ আজারা থানার পুলিশ আধিকারিক জানান, কয়েকদিন আগে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কিশোরীকে চকলেট দিতে যায় ওই কিশোর৷ এই কথা বাড়িতে বাবা-মাকে জানায় মেয়েটি৷ তারপর থেকে দুই পরিবারের মধ্যে অশান্তি তৈরি হয়৷ মুম্বইতে কাকার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় ওই কিশোরীকে৷ শুক্রবার কিশোরীর কাকা গ্রামে আসেন৷ এরপর কিশোরের বাড়িতে যান মেয়েটির কাকা৷ নিম্নবর্ণের হওয়া সত্ত্বেও কেন তার ভাইঝিকে চকলেট দিল ওই কিশোর, তা নিয়ে তার পরিজনদের জিজ্ঞাসাবাদ শুরু করেন তিনি৷ অভিযোগ, কথাবার্তা চলাকালীন আচমকাই কিশোরকে সঙ্গে নিয়ে বাড়ির ভিতরে চলে যান৷ অভিযোগ, ওই ঘরে তালাবন্ধ করে কিশোরকে বেধড়ক মারধরও করা হয়৷ কিশোরের পরিজনদের কথায় আমল না দিয়েই উলঙ্গ অবস্থায় বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হয় তাকে৷ সেই অবস্থাতেই গ্রাম পঞ্চায়েত দপ্তর পর্যন্ত হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় কিশোরকে৷ মারধরের জেরে অসুস্থ হয়ে পড়েছে কিশোর৷ এলাকার এক হাসপাতালে চিকিৎসা চলছে তার৷
[আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রবল সামুদ্রিক ঝড়ের মুখে ভারতীয় নৌসেনা জওয়ান]
এই ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে কিশোরের পরিবার৷ পুলিশ এখনও পর্যন্ত দু’জনকে গ্রেপ্তার করেছে৷ ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৫২, ৩২৩ ও ৫০৪ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে এখনও গোটা এলাকায় চাপা উত্তেজনা রয়েছে৷ কিশোর ও কিশোরীর পরিবারের সঙ্গে কথা বলেছেন পুলিশ আধিকারিকরা৷
সর্বশেষ খবর
-
কর্মে অবিচল, প্রবল ঝড়জলে সীমান্তে অতন্দ্র প্রহরী, বজ্রাঘাতে মৃত্যু কর্তব্যরত জওয়ানের
-
ইউক্রেনের ‘ডাইনি সেনা’য় তটস্থ রাশিয়া! ছলনাময়ী সুন্দরীদের ফাঁদে প্রাণ খুইয়েছেন বহু রুশ জওয়ান
-
উদ্ধারকাজের মাঝেই তারাতলার দুর্ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী শুভেন্দু, কথা মন্ত্রী-পুলিশের সঙ্গে
-
হোম স্টে ঘিরতে বিদ্যুতের তার, ঝাড়গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যুতে গ্রেপ্তার মালিক
-
প্রতিটি ড্রিবল যেন ছন্দ, পাসগুলি শানিত উপমা, জন্মদিনে মেসির মহাকাব্যিক উপাখ্যান