সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের এরোস্পেস ক্ষেত্রকে আরও শক্তিশালী করে তুলতে ২০১৭ সালের মধ্যে মার্কিন সংস্থা রোলস-রয়েস তাদের বেঙ্গালুরুর গবেষণা কেন্দ্রে ৫০০ ইঞ্জিনিয়ার নিয়োগ করবে৷ রোলস-রয়েস ইন্ডিয়ার প্রেসিডেন্ট কিশোর জয়রামন এ কথা জানিয়ে বলেছেন, “বর্তমানে বেঙ্গালুরুতে রোলস-রয়েস গবেষণাকেন্দ্রে ২০০ জন ইঞ্জিনিয়ার কর্মরত৷ আগামী বছর সংখ্যাটা বেড়ে দাঁড়াবে ৫০০৷”
দেশের এরোস্পেস ও এভিয়েশন সেক্টরে রোলস-রয়েসের প্রায় ১২৫০ জন ইঞ্জিনিয়ার ২০০৫ সাল থেকে নিযুক্ত রয়েছেন৷ মেক ইন ইন্ডিয়া প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে দেশের সামরিক ও অসামরিক বিমানে রোলস-রয়েসের ইঞ্জিনের সংখ্যা বাড়াবে মার্কিন সংস্থাটি৷ এখনই দেশের ৭ কোটি মানুষ বিমানে যাতায়াত করেন৷ ২০২৭ সালের মধ্যে সেই সংখ্যা বেড়ে দাঁড়াবে ৩০ কোটি৷ ওই বিপুল সংখ্যক যাত্রীদের তাঁদের গন্তব্যে পৌঁছে দিতে ভবিষ্যতে ভারী বিমানের প্রয়োজন আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷
কিশোর জয়রামন বলেছেন, “এ দেশে দূরপাল্লার বিমানের চাহিদা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে৷ ছোট বিমান বেশিদূর ও বেশিক্ষণ উড়তে পারে না, তাদের ইঞ্জিনের সেই ক্ষমতা নেই৷ কিন্তু এখন দেশের বিমানসংস্থাগুলি আরও শক্তিশালী ইঞ্জিন বিমানে ব্যবহার করতে চায়৷ তাই আমরা বিমান সংস্থাগুলির সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে চলেছি৷ বাজারের গতিমুখ বুঝে রোলস-রয়েসের ভবিষ্যত পরিকল্পনা স্থির করা হবে৷” এখনই যুদ্ধ, মাল পরিবহণ ও নজরদারির জন্য ভারতীয় বায়ুসেনার প্রায় ৭৫০টি বিমানে রোলস-রয়েস ইঞ্জিন ব্যবহার করা হয়৷ ভবিষ্যতে সেই সংখ্যাও বাড়বে বলে মনে করা হচ্ছে৷
সর্বশেষ খবর
-
দুর্নীতি-সহ একগুচ্ছ অভিযোগ! ‘নতুন তৃণমূলের’ ডেপুটি লিডার সন্দীপনের বাড়ির সামনে বিক্ষোভ বিজেপির
-
আরজিকর কাণ্ড এবার বড়পর্দায়, পরিচালনায় শঙ্কুদেব পণ্ডা, ‘অভিশপ্ত’ আগস্টেই শুরু শুটিং
-
বিশ্বজয়ের ৩ মাসের মধ্যে অধিনায়কত্ব যাচ্ছে সূর্যকুমারের, নেতৃত্বের দৌড়ে আপাতত ৩
-
দিল্লির পর বিহার, বিধ্বংসী আগুন হাসপাতালে, ঝলসে মৃত অন্তত ৪
-
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর, নওশাদের উদাহরণ তুলে আদালতে যাচ্ছেন এজেইউপি নেতা