সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় নোট বাতিলের জেরে এবছর না হয় বেড়াতে যেতে পারলেন না! তবে আগামী বছর কোনও ট্যুর প্ল্যান করছেন কি? যদি এখনও না করে থাকেন, তাহলে এবার করে ফেলুন৷ দেশের মধ্যে কয়েকটি নির্দিষ্ট রুটে সবচেয়ে সস্তায় বিমানযাত্রার সুযোগ দিচ্ছে ‘গো এয়ার’৷ তবে সেক্ষেত্রে সংস্থার তরফে কয়েকটি শর্তাবলী পূরণ করতে হবে৷
বুধবার এক প্রেস বিবৃতিতে ‘গো এয়ার’ জানিয়েছে, মাত্র ৭৩৬ টাকার বিনিময়ে টিকিট কেটে আগামী বছরের ৯ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের মধ্যে নির্দিষ্ট কয়েকটি রুটে যাত্রা করা যাবে৷ টিকিট কাটতে হবে ২৪ নভেম্বরের মধ্যে৷ দেশের মধ্যে কোন কোন রুটে ভ্রমণ করা যাবে, সেটা সংস্থার ওয়েবসাইট থেকে জানা যাবে৷ সংস্থার মোবাইল অ্যাপ, ওয়েবসাইট বা ট্র্যাভেল এজেন্ট মারফত টিকিট কাটা যাবে৷ তবে গ্রুপ ডিসকাউন্ট বা শিশুদের বুকিংয়ের এই অফারে মিলবে না৷ ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হওয়া সত্ত্বেও আগামী ২৪ নভেম্বর পর্যন্ত পুরনো নোট ‘গো এয়ার’ টিকিট কাউন্টারে নেওয়া হবে৷ তবে টিকিট একবার কাটলে বাতিল করা বা পাল্টানো যাবে না৷ এ বিষয়ে বিস্তারিত তথ্য মিলবে ‘গো এয়ার’ ওয়েবসাইটে৷
সর্বশেষ খবর
-
সার্কাসের তাঁবুর ভিতর উদ্ধার কর্মীর ঝুলন্ত দেহ! সাতসকালে হুলস্থুল অন্ডালে
-
ছেলে বেঁচে থাকুক… দিল্লিতে বাড়ি ভেঙে মৃত ১৯ বছরের অর্পিত, চক্ষুদানের সিদ্ধান্ত শোকাহত মায়ের
-
সম্পত্তি নিয়ে জটিলতা, নিঃসন্তান দম্পতির পালিত পুত্রকে অপমান আত্মীয়দের! ‘আত্মঘাতী’ যুবক
-
‘পাঁঠার মাংস প্রসাদ’, পুজোয় আমিষ বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করলেন দিলীপ ঘোষ
-
‘জুলাই জঙ্গি’ কটাক্ষ থেকে শারীরিক হেনস্তা, ইটালিতে বাঁধনের উপর আওয়ামি লিগের হামলা!