সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোধরা কাণ্ডের পর ক্ষতিগ্রস্ত হয়েছিল গুজরাটের প্রায় ৫০০টিরও বেশি ধর্মস্থান। সেগুলির পুনর্নির্মাণ ও মেরামতির খরচ দেওয়া থেকে অব্যাহতি পেল গুজরাট সরকার। মঙ্গলবার দেশের শীর্ষ আদালতের রায়ে মিলল স্বস্তি।
[ বায়না জুড়েছিল, প্রতিবন্ধী মেয়েকে ছাদ থেকে ফেলে খুন করল ‘মা’ ]
গোধরা দাঙ্গার পর ভেঙে পড়েছিল বহু ধর্মস্থান। কোনটি পুরো ভেঙে পড়েছিল। কোনও কোনওটি আবার ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেগুলির মেরামতি ও নির্মাণের খরচ দেওয়ার কথা রাজ্য সরকারেরই। এই নির্দেশ দিয়েছিল গুজরাট হাই কোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার। আজ প্রধান বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি পি সি পন্থ সেই রায়কে খারিজ করে দেন। অর্থাৎ এই খরচ দেওয়া থেকে অব্যাহতি পেল রাজ্য সরকার। তবে দাঙ্গায় ক্ষতিগ্রস্ত হওয়া বাসস্থান ও দোকান ইত্যাদির মেরামতির জন্য ৫০,০০০ টাকা করে ক্ষতিপূরণের ব্যবস্থা করেছিল রাজ্য সরকার। সেই প্রকল্পের আওতায় ধর্মস্থানগুলিকেও আনার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। অর্থাৎ ধর্মস্থানগুলির মেরামতির জন্য আলাদা করে কোনও অর্থ বরাদ্দ করতে হবে না রাজ্য সরকারকে। কিন্তু সাধারণভাবে ক্ষতিপূরণের যে প্রকল্প আছে, তা প্রযোজ্য হবে ধর্মস্থানগুলির জন্যও।
[ রাম রহিমের গুন্ডাদের তাণ্ডব রুখে দেশবাসীর কুর্নিশ কুড়োচ্ছেন ইনি ]
স্বভাবতই শীর্ষ আদালতের এই রায়ে খুশি রাজ্য সরকার। অ্যডিশনাল সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, আমাদের আরজিতেই সিলমোহর দিল শীর্ষ আদালত। সরকারি প্রকল্পও স্বীকৃতি পেয়েছে বলে স্বস্তিতেই গুজরাট সরকার।
সর্বশেষ খবর
-
বোমা মেরে ওড়ানো হবে দিল্লি হাই কোর্ট! স্বাধীনতা দিবসের প্রাক্কালে হুমকি ই-মেলে চাঞ্চল্য
-
সাভারকরকে ‘ব্রিটিশদের সাহায্যকারী’ বলেও ছাড়! রাহুলের বিরুদ্ধে মামলা খারিজ সুপ্রিম কোর্টের
-
কী হয়েছিল শ্মশানে? নির্মলের গ্রেপ্তারির পরই খড়দহ থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার
-
কোচের চেয়েও ‘বড়’ পদে লক্ষ্মণ! নতুন ভূমিকায় কী কী দায়িত্বে প্রাক্তন ক্রিকেটার?
-
‘ক্ষমার অযোগ্য কথা বলেছেন’, নেতাজি ইস্যুতে অনন্তকে আইন মনে করিয়ে কড়া বার্তা শুভেন্দুর