সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোধরায় সবরমতি এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় রায় ঘোষণা করল আহমেদাবাদ স্পেশ্যাল সিট আদালত৷ বিচারপতি এইচ সি ভোরা সোমবার ফারুক ভানা ও ইমরান শেরু নামে দুজনকে দোষী সাব্যস্ত করে৷ এই দুজনকেই যাবজ্জীবন কারাদণ্ডেরও নির্দেশ দেন বিচারক৷ হোসেন সোলেমান মোহন, কসম ভামেদি ও ফারুক ধানটিয়া নামে তিনজনকে প্রমাণের অভাবে বেকসুর খালাস দিয়েছে আদালত৷
[হায়দরাবাদ জোড়া বিস্ফোরণ মামলায় রায়দান স্থগিত বিশেষ আদালতের]
২০০২ সালে অযোধ্যা থেকে ফেরার সময় গুজরাটের গোধরা স্টেশনে সবরমতি এক্সপ্রেসে ট্রেনের একটি কামরায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ মৃত্যু হয় ৫৯জনের৷ এই ঘটনায় নাশকতার অভিযোগ ওঠে৷ গুজরাটে সংঘর্ষ ছড়িয়ে পড়ে৷ দশ হাজারেরও বেশি মানুষ মারা যান৷ ২০১১ সালের রায়ে আদালত খুন, খুনের চেষ্টা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে ৩১ জনকে দোষী সাব্যস্ত করে৷ ৬৩ জনকে বেকসুর বলে ঘোষণা করে আদালত। সাজাপ্রাপ্তদের মধ্যে ১১ জনকে মৃত্যুদণ্ড ও ২০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। উচ্চ আদালতের রায়ে শুধু মৃত্যুদণ্ড প্রাপ্তদের সাজা পরিবর্তন করে বাকি আদেশগুলো বহাল ছিল। এরপর ২০১৭ সালে ওই ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত৷
[বাড়ছে আল কায়দায় নাম লেখানোর হিড়িক, অশনিসংকেত কাশ্মীরে]
গোধরায় সবরমতি এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের শুনানি চলাকালীন ২০১৫-১৬ সালে হোসেন সুলেমান মোহন, কাসাম ভামেদি, ফারুক দান্তিয়া, ফারুক ভানা ও ইমরান শেরু নামে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়৷ ঘটনার প্রায় ১৬ বছর পর সোমবার মামলার রায় ঘোষণা করল আহমেদাবাদের বিশেষ সিট আদালত৷ ফারুক ভানা ও ইমরান শেরুকে যাবজ্জীবন সাজার নির্দেশ দেয় বিশেষ সিট আদালত৷ সোলেমান মোহন, কাসাম ভামেদি ও ফারুক ধানটিয়া নামে তিনজনকে প্রমাণের অভাবে নির্দোষ বলে সাব্যস্ত করে সিট আদালত৷
সর্বশেষ খবর
-
‘চাকর-বাকরকে প্রার্থী করে দিলেও…’, সাত তাড়াতাড়ি প্রার্থী ঘোষণায় ‘কালীঘাট তৃণমূল’কে কটাক্ষ দিলীপের
-
বিদেশে পুরস্কার জয়, ভারতে সেন্সরের কোপে ‘সংস অফ ফরগোটেন ট্রিজ’, বিপাকে বঙ্গকন্যা অনুপর্ণা
-
প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সেনা সরিয়েছে চিন, ব্রিকস সাফল্যের মাঝেই সীমান্তে স্বস্তির রিপোর্ট কেন্দ্রের
-
ট্রফি নেননি হরমনরা, তবু নকভির সঙ্গে খাস গল্প সাইকিয়ার! বিতর্ক উঠতেই মুখ খুললেন বোর্ড সচিব
-
আজ মরণবাঁচন ম্যাচ, লিগ জয়ের স্বপ্ন টিকিয়ে রাখতে মহামেডানের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল